Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ডিজনি+হটস্টারে বিপত্তি! ভারত-ইংল্যান্ড তৃতীয় ওডিআই দেখতে নাজেহাল দর্শকরা

IND vs ENG: আজ আমেদাবাদে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। আর তা দেখতে গিয়েই নাজেহাল ক্রিকেটপ্রেমীরা।

তার কারণ, দীর্ঘ সময় ধরে বিঘ্নিত ডিজনি+ হটস্টারের পরিষেবা। এমনকী মোবাইলে দেখতে গিয়েও সমস্যার অন্ত নেই!

IND vs ENG

আজ দুপুর থেকেই এই সমস্যা দেখা যায় ডিজনি+ হটস্টারে (Disney+ Hotstar)। অনেকেই সমস্যায় পড়ে তা জানান সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে মোবাইল, ওয়েব ও স্মার্ট টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে চোখ রাখেন দর্শকরা।

আজ ভারতের ক্রিকেট ম্যাচ থাকায় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অনেকেই ব্যবহার করছিলেন। কিন্তু দেখা যায় পরিষেবা নেই। কিছু সমস্যা রয়েছে, এই ভিডিও চালাতে এই মুহূর্তে অসুবিধা রয়েছে- এমন ধরনের বার্তা ভেসে ওঠে টিভির পর্দায়। সেই সঙ্গে এমন মেসেজও আসে যে অ্যাকাউন্ট সচল করুন বা সাহায্য নিন।

স্বাভাবিকভাবেই অসুবিধায় পড়েন ডিজনি+ হটস্টারের গ্রাহকরা। যদিও কিছুক্ষণের মধ্যেই ডাউনডিটেক্টর ডট ইনের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের ভিডিও স্ট্রিমিং পরিষেবা নিয়ে ৯৮ শতাংশের বেশি অভিযোগ জমা পড়ছে।

পরে দেখা যায় বেশিরভাগ সমস্যা রয়েছে ওয়েব ও টিভিতে। মোবাইলে ডিজনি+ হটস্টার খুলছে। কিন্তু সেখানেও সব কিছু স্বাভাবিক নেই। যেমন- ভারত-ইংল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিকে শুধু হিন্দি ধারাভাষ্য শোনা যাচ্ছে। ভাষা পরিবর্তন করা যাচ্ছে না। ভিডিও কোয়ালিটিও খারাপ। এমনকী হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করেও সমস্যার সমাধান হচ্ছে না।

এদিকে, ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। রোহিত শর্মা ২ বলে ১ রান করে মার্ক উডের বলে কট বিহাইন্ড হন। ৬ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর থেকে দলকে টেনে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও শুভমান গিল। শতাধিক রানের পার্টনারশিপ গড়েছেন। ১৮ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ১২০। শুভমান গিল ৫৫ বলে ৬০ ও বিরাট কোহলি ৫১ বলে ৫১ রানে অপরাজিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+