নিয়মরক্ষার ম্যাচেও ঈশান কিষানকে সুযোগ না দেওয়া টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিলেন সমর্থকরা

নিয়মরক্ষার ম্যাচেও ঈশান কিষানকে সুযোগ না দেওয়া টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিলেন সমর্থকরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচেও ব্রাত্যই রাখা হল ঈশান কিষানকে। সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরকে তৃতীয় একদিনের ম্যাচে সুযোগ দেওয়া হলেও মাঠের বাইরে রাখা হল ঈশান কিষানকে।

নিয়মরক্ষার ম্যাচেও ঈশান কিষানকে সুযোগ না দেওয়া টিম ম্যানেজমেন্টের ক্ষোভ উগড়ে দিলেন সমর্থকরা

সিরিজের ভাগ্য ইতিমধ্যেই নির্ণয় হয়ে যাওয়া প্রথম একাদশে দুইটি পরিবর্তনের কথা ঘোষণা করেন রোহিত শর্মা। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়া এবং উমরান মালিককে। সূর্যকুমার এবং ওয়াশিংটনকে সুযোগ দিলেও নিজের শেষ ওডিআই ম্যাচে দ্বি-শতরান করা ঈশান কিষানকে বসতে হয়েছে মাঠের বাইরেই। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক- ব্যাটসম্যানকে মাঠের বাইরে তৃতীয় ম্যাচে রাখার কারণে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন এক দল ভারতীয় সমর্থক।

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে নিজের শেষ ম্যাচে দ্বি-শতরান করলেও ঈশান কিষানের আগে দ্বিতীয় ওপেনার হিসেবে দলে জায়গা দেওয়া হচ্ছে শুভমন গিলকে। প্রথম দুই ম্যাচেও মাঠের বাইরে ছিলেন ঈশান। তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঈশান কিষান সুযোগ পাবেন এই রকম একটা আশা ছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু বামহাতি ব্যাটসম্যানের জায়গা হয়নি দলে।

টসের সময়ে রোহিত শর্মা বলেছিলেন, "আমরা ব্যাটিং করবো। পিচ দেখে ভাগছে, এর থেকে যতটা সুবিধা পাব আমরা তা নেওয়ার চেষ্টা করব। এখনও অনেক জায়গা রয়েছে যেখানে আমরা উন্নতি করতে পারি। হার্দিক এবং উমরানকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়াশিংটন এবং সূর্যকুমার দলে এসেছে।"

সুযোগের ব্যবহার এর আগে একাধিক বার করলেও ঈশান কিষান পর্যাপ্ত সুযোগ পাননি ভারতীয় দলে। বারবার ঢোকা-বেড়নোর মধ্যেই তাঁকে থাকতে হয়েছে। ২০০ রান করে কোনও ক্রিকেটারের মাঠের বাইরে বসে থাকাটা সত্যিই অপ্রত্যাশিত। শুধু সমর্থকেরাই নন, অনেক ক্রিকেট বিশেষজ্ঞ একাধিক বার বিস্ময় প্রকাশ করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ঈশানকে দলে না দেখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+