এবার কলকাতার ময়দানে ছয় ছক্কা হাঁকানোর নজির, কথা বলল কোন ক্রিকেটারের ব্যাট

এবার কলকাতার ময়দানে ছয় ছক্কা হাঁকানোর নজির, কথা বলল কোন ক্রিকেটারের ব্যাট

সিএবি ক্লাব ক্রিকেটে এক ওভারে ছটি ছক্কা হাঁকানোর নজির গড়লেন দীপাঞ্জন মুখোপাধ্যায়। নেতাজি সুভাষ ইনস্টিটিউটের এই ব্যাটসম্যান ২ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করলেও রেকর্ড গড়তে পেরে খুশি।

এবার কলকাতার ময়দানে ছয় ছক্কা হাঁকানোর নজির, কথা বলল কোন ক্রিকেটারের ব্যাট

হাইকোর্ট মাঠে সিএবি ক্লাব ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে মহামেডান স্পোর্টিং-র মুখোমুখি হয়েছিল নেতাজি সুভাষ ইনস্টিটিউট। দলের ইনিংসের ৪৩তম ওভারে নজির গড়েন ব্যাটসম্যান দীপাঞ্জন মুখোপাধ্যায়। বোলার মহম্মদ নাসিমের এক ওভারে ছটি ছক্কা হাঁকান তিনি। ছক্কা হাঁকিয়ে দ্বিশতরানও করতে চেয়েছিলেন দীপাঞ্জন। কিন্তু তা করতে গিয়ে তিনি বাউন্ডারি লাইনের আগে ফিল্ডারের হাতে ধরা পড়েন। ১৯৮ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

দীপাঞ্জন জানিয়েছেন, মহম্মদ নাসিমের ওভারের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকানোর পর ষষ্ঠ বলেও বাউন্ডারির বাইরে ফেলা সম্ভব, তাঁর মনে এমন বিশ্বাস ছিল বলে জানিয়েছেন নেতাজি সুভাষ ইনস্টিটিউটের এই ব্যাটসম্যান। এমন অনন্য রেকর্ড গড়তে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন দীপা়ঞ্জন। তবে তিনি একা নন, কয়েক মরশুম আগে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়েছিলেন ভবানীপুর ক্লাবের অতনু দাস। এবার সেই তালিকায় দীপাঞ্জন মুখোপাধ্যায়ের নাম অন্তর্ভূক্ত হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+