গাম্ভীর নেই, নাইট-অধিনায়কের গুরুদায়িত্ব বর্তাল বিরাট-বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যের কাঁধে
গৌতম গাম্ভীর নেই। কে হবেন নেতা? কে আসবেন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে? বছরের শুরুতেই আইপিএল নিলামের পর থেকে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নটা। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল।
গৌতম গাম্ভীর নেই। কে হবেন নেতা? কে আসবেন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বে? বছরের শুরুতেই আইপিএল নিলামের পর থেকে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নটা। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। কলকাতা নাইট রাইডার্স পেল নতুন নেতা। ভারতের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যই পেলেন নাইট অধিনায়কের গুরুদায়িত্ব। আর এই গুরুদায়িত্ব যিনি পেলেন, তাঁর নাম হল দীনেশ কার্তিক।
গত সাত মরশুম নাইট অধিনায়কের দায়িত্ব সামলেছেন দিল্লির ওপেনার গৌতম গাম্ভীর। তিনি এবার ফিরে গিয়েছেন তাঁর হোম টিমে। তাই কেকেআর-এ শূন্য হয়েছে তাঁর আসন। সেই আসনে এবার বসতে চলেছেন ভারতীয় দলেরই গুরুত্বপূর্ণ সদস্য দীনেশ কার্তিক। এই দক্ষিণী ক্রিকেটারটি এবার এই গুরুদায়িত্ব পেয়ে আপ্লুত। তিনিও চান পূর্বসূরির মতো দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে।
গত সাত বছরে গৌতম গাম্ভীর দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন নাইটদের। এবার তাঁর হাত থেকে ব্যাটন নিয়ে দীনেশ কার্তিকও উদগ্রীব কলকাতাকে চরম সাফল্য দিতে। দীনেশ জানেন, 'বাদশা' শাহরুখের টিম ধারে ও ভারে হেভিওয়েট। সেই টিমের অধিনায়কত্বের দায়িত্ব মানে বাড়তি বোঝা। তবে তিনি নেতৃত্বভার নিয়ে দলকে সাফল্য দিতে উন্মুখ হয়ে রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের অধিনাকত্ব প্রাপ্তিকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন।
Drumrolls! 🥁
Experienced wicket-keeper batsman, @DineshKarthik will lead the men in Purple and Gold for VIVO @IPL 2018. 🙌#KorboLorboJeetbo #KKRKaCaptainKaun pic.twitter.com/558Nkgpj9F
— KolkataKnightRiders (@KKRiders) March 4, 2018
এমনই সফল ক্রিকেটারের হাতে এবার অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে। যে দায়িত্ব সামলে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্র্যান্ডন ম্যাকালাম, গৌতম গাম্ভীরের মতো খেলোয়াড়রা, তাদের উত্তরসূরি হয়ে নিজেকে ধন্য মনে করছেন কার্তিক। ভোটাভুটির মাধ্যমেই কার্তিককে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানান কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর। বিনয় কুমার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবীন উথাপ্পাদের হারিয়ে অধিনায়কত্বের ব্যাটন হাতে তুলে নেন কার্তিক।
Click it and Unblock the Notifications