কেকেআর ক্যাপ্টেনকে নিয়ে দারুণ আশাবাদী কোচ! তুলে দিলেন বিশ্বকাপের জল্পনাও


 কেকেআর সহকারী কোচ সাইমন ক্যাটিচ বলেছেন, আইপিএল-এ তাঁর ফিনিশার ভূমিকায় আবারও দীনেশ কার্তিক দারুন সফল হয়ে এবং ভারতের বিশ্বকাপের দলে ঢোকার দাবি জানাবেন।

বৃহস্পতিবারই নাইট শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। গত কয়েকমাসে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে প্রায় নিয়মিত সুযোগ পেয়েও বিশ্বকাপের একেবারে মুখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে দলের বাইরে চলে গিয়েছিলেন। কিন্তু রায়ডু ও পন্থের ব্য়র্থতায় ফের একবার আলোচনায় ফিরে এসেছেন দীনেশ। কেকেআর-এর সহকারি কোচ সাইমন ক্যাটিচ অবশ্য আত্মবিশ্বাসী, তাদের অধিনায়ক বিশ্বকাপের ভারতীয় দলে থাকবেনই।

কেকেআর ক্যাপ্টেনকে নিয়ে দারুণ আশাবাদী কোচ

সাংবাদিকদের তিনি বলেছেন, চাপের মুখে দীনেশ কার্তিকের অভিজ্ঞতা দারুণ গুরুত্বপূর্ণ। তার জোরেই কেকেআর ও ভারতীয় দলের হয়ে গত কয়েকবছরে ফিনিশারের ভূমিকা দারুণভাবে পালন করছেন তিনি। ইনিংস-এর শেষের দিকে তাঁকে বল করাটা খুবই কঠিন হযে যায় বলেও জানিয়েছেন ক্যাটিচ।

আসন্ন আইপিএল-এ কার্তিক আরওএকবার দেখিয়ে দেবেন, তিতি কী করতে পারেন, এমনটাই ধারণা ক্যাটিচের। কাজেই ভারতীয় দলে তিনি থাকবেনই। ভারতে প্রতিভার ছড়াছড়ি বলে নির্বাচকদের দল বাছাইয়ের কাজটা খুব কঠিন হবে বলে দিয়েছেন কেকেআর-এর সহকারী কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+