Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএলে কাঁদের সান্নিধ্য পেতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক

আইপিএলে কাঁদের সান্নিধ্য পেতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড ব্রেন্ডন ম্যাকুলাম ও ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে আইপিএলে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। তাই আইপিএল খেলার জন্য তিনি অপেক্ষা করে রয়েছেন বলেও জানিয়েছেন ডিকে।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে আড়াই লক্ষেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। মৃতের সংখ্যা প্রায় সতেরোশো। দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রভাব অনেকটাই বেড়েছে।

লকডাউন জারি

লকডাউন জারি

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। তবে সমস্যা যেদিকে এগোচ্ছে, তাতে মে তো বটেই জুন মাসেও দেশে অচলাবস্থা জারি থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

ঠিক ছিল, ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তা স্থগিত করে ১৫ এপ্রিল করা হয়। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আদৌ চলতি বছর আইপিএল আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আইপিএল খেলতে চান কার্তিক

আইপিএল খেলতে চান কার্তিক

আর অপেক্ষা করতে পারছেন কেকেআর-এর অধিনায়ক দীনেশ কার্তিক। শীঘ্রই তিনি বাইশ গজে নামতে চাইছেন। আইপিএল খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন ডিকে।

কেকেআর দুর্দান্ত

কেকেআর দুর্দান্ত

কেকেআর দুর্দান্ত দল বলে জানালেন অধিনায়ক দীনেশ কার্তিক। এই দলের হয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি গর্বিত হয়েছেন বলেও জানিয়েছেন ডিকে। এবারও দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁরা কেকেআর-কে অনায়াসে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেন বলে দাবি অধিনায়ক দীনেশ কার্তিকের। তরুণ শুভমান গিল, কুলদীপ যাদব, অভিজ্ঞ প্যাট কমিন্স, ইয়ন মর্গ্যানরা সেরাটা দিলে এই আইপিএলে কেকেআর-কে আটকানো মুশকিল হবে বলে মনে করেন কার্তিক।

ম্যাকুলাম ও মর্গ্যান

ম্যাকুলাম ও মর্গ্যান

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম ও ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান, এবছরের আইপিএলে কেকেআর-এর দুই শক্তি হতে চলেছে। তাঁদের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দীনেশ কার্তিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+