কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রাহুলের পাশে বেশি করে প্রয়োজন টিম ম্যানেজমেন্টকে, মত তারকা ভারতীয় উইকেটরক্ষকের

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রাহুলের পাশে বেশি করে প্রয়োজন টিম ম্যানেজমেন্টকে, মত তারকা ভারতীয় উইকেটরক্ষকের

বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কে এল রাহুল। রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁর নেতৃত্বে ভারতীয় দল ভাল ফল করলেও রাহুলের ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিৎ তাঁর পাশে থাকা জানালেন দীনেশ কার্তিক।

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রাহুলের পাশে বেশি করে প্রয়োজন টিম ম্যানেজমেন্টকে, মত তারকা ভারতীয় উইকেটরক্ষকের

বাংলাদেশ সফরে ভাল ছন্দে নেই কে এল রাহুল। এই সিরিজে তিন ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫৫ রান। তবে, কার্তিক টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বলেছেন এই সময়ে কার্তিকের পাশে থাকার জন্য। তিনি জানিয়েছেন, সাপোর্ট স্টাফের উচিৎ রাহুলকে ব্যাক করা এবং রাহুলের পাশে থাকা। খারাপ ফর্ম চললেও তিনি আশাবাদী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার - গাভাসকর সিরিজে খেলবেন রাহুল। তবে, সেই সিরিজেও যদি পারফর্ম করতে ব্যর্থ হন রাহুল তা হলে প্রশ্ন উঠবে তাঁকে ঘিরে।

দীনেশ কার্তিক বলেছেন, "সাম্প্রতিক অতীতের দিকে দেখুন। বাংলাদেশের বিরুদ্ধে এই দুইটি টেস্টের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট ও খেলেছে। ৭টি টেস্টের ২টি শতরান এবং ২টি অর্ধ-শতরান করেছে এবং প্রতিটা দেশের বাইরে। এই ধরনের পরিস্থিতিতে খেলাটা কঠিন, ফলে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ হিসেবে আপনি জানেন ওর মধ্যে স্কিল রয়েছে। কোনও ভাবে ভাল ফর্মে ও নেই, ওকে ব্যাকিং করা প্রয়োজন। ভারতীয় দলের অধিনায়ক ও এবং ওকে সহজেই যেতে দিতে পারেন না আপনি। আমি মনে করি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ও অবশ্যই শুরু করবে, এবং সেখানেও যদি প্রত্যাশিত পারফর্ম করতে না পারে সেখানে ওকে নিয়ে বিশাল ভাবে প্রশ্ন ওঠা শুরু হবে।"
কার্তিক মনে করেন বর্তমানে চাপের পরিস্থিতিতে রয়েছেন কে এল রাহুল। তাঁর সংযোজন, "আমাদের একজন ব্যাটসম্যানের মাইস্টসেট বুঝতে হবে। এই মুহূর্তে ওর মাথায় অনেক কিছুই চলছে। ও অধিনায়ক, পর্যাপ্ত রান আসছে না ওর ব্যাটে। ও চাপের মধ্যে রয়েছে। এটা অনেক ব্যাটসম্যানের সঙ্গেই হয়, আক্ষরিক অর্থে প্রত্যেকের সঙ্গেই যাঁরা দেশের হয়ে খেলেন। এটা কোনও টেকনিক্যাল ত্রুটি নয়, এই মুহূর্তে অনেক কিছু ঘটছে কে এল রাহুলের মধ্যে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+