IPL 2024: দীর্ঘতম ছক্কার নিরিখে শীর্ষে কার্তিক, রাসেল-ক্লাসেনদের সঙ্গে রেকর্ডের তালিকায় আছেন এক বঙ্গ সন্তানও
টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার লড়াই। দর্সকরা মাঠে আসেন রানের ফোয়ারা দেখার জন্য। এবারের আইপিএল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ২০ ওভারে উঠেছে সর্বোচ্চ ২৮৭ রান। কয়েক ম্যাচ আগেই ২৭৭ রান করে রেকর্ড গড়েছিল সানরাইজার্স, সোমবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে নিজেদের গড়া রেকর্ড নিজেরাই ভেঙেছে প্যাট কামিন্সের দল।
সোমবারের হায়দরাবাদ-আরসিবি ম্যাচে রেকর্ডে ছড়াছড়ি। চলতি আইপিএলে সর্বোচ্চ দূরত্বের ছক্কা হাঁকিয়ে নতুন নজির গড়লেন দীনেশ কার্তিক। বয়স একটা সংখ্যা মাত্র! সেটা আরও একবার যেন প্রমাণ করে দিলেন ডিকে। হায়দরাবাদের ২৮৮ রান তাড়া করতে নেমে একটি ছয় ১০৮ মিটার দূরে মারেন কার্তিক। এ বারের আইপিএলে সেটিই দীর্ঘতম ছক্কা।

আইপিএল ২০২৪ সালে সর্বোচ্চ ছক্কার নিরিখে তৃতীয় স্থানে আছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। এই চিন্নাস্বামীতেই ১০৬ মিটারের ছক্কা হাঁকান কেকেআর ব্যাটার। নিয়কোলাস পুরানও আরসিবির বিরুদ্ধে ১০৬ মিটারে্র ছক্কা মেরেছেন। মুম্বইয়ের ঈশান কিষাণ সানরাইজার্সের বিরুদ্ধে ১০৩ মিটারের ছক্কা মারেন। কেকেআরের রাসেল সানরাইজার্সের বিরুদ্ধে ইডেনে ১০২ মিটারের ছক্কা মারেন।
দিল্লির ত্রিস্তান স্টাবস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০১ মিটারের ছক্কা হাঁকিয়েছেন। দিল্লির অভিষেক পোড়েল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯৯ মিটারের ছক্কা মেরেছেন। আরসিবির মহীপাল লামরোর লখনউয়ের বিরুদ্ধে ৯৮ মিটারের ছক্কা মেরেছেন। ট্রাভিস হেড মুম্বইয়ের বিরুদ্ধে ৯৮ মিটারের ছ্ক্কা মেরেছেন।
তবে ৩৯ বছর বয়সেও কার্তিক কিন্তু সবাইকে অবাক করে দিচ্ছেন।হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে কার্তিক আরও এক বোঝালেন বয়স একটা সংখ্যা মাত্র।নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। আর এই ইনিংসের পরই অনেকেই কার্তিককে টি২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে দেখতে চাইছেন। ফলে চাপ কিন্তু বাড়ছে পন্থ-স্যামসনদের।
সব মিলিয়ে এবার কিন্তু আইপিএলের মাঝপথেই জমজমাট সুপার সিক্স। আপাতত সবার উপরে কার্তিক। কিন্তু খেলা এখনও অনেক বাকি।












Click it and Unblock the Notifications