IPL 2022: রাজস্থানের বিরুদ্ধে কোহলি-ডু প্লেসিসের দলকে জয় এনে দিয়ে আবেগতাড়িত কার্তিক
রাজস্থানের বিরুদ্ধে কোহলি-ডু প্লেসিসের দলকে জয় এনে দিয়ে আবেগতাড়িত কার্তিক
দীনেশ কার্তিকের অনবদ্য ইনিংসের উপর ভর করে রাজস্থান রয়্যালসরে বিরুদ্ধে চার উইকেটে জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রাজস্থানের ১৬৯/৩ রানের জবাবে ১৯.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আইসিবি। ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দীনেশ কার্তিক।

ম্যাচের সেরা নির্বাচিত হওয়া দীনেশ কার্তিক জানিয়েছে, তিনি প্রতি নিয়ত নিজেকে বোঝানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন যে তিনি এখনও শেষ হয়ে যাননি। ম্যাচের শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমার মনে হয় নিজের প্রতি সৎ থাকার জন্য সচেতন ভাবে আমি প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছি কারণ আমার মনে হয় গত বছর আমি আরও ভাল করতে পারতাম। আমি ক্রমাগত নিজেকে এটা বলা চেষ্টা করছি যে আমি এখনও শেষ হয়ে যাইনি।"
ম্যাচের পরিস্থিতি নিয়ে তাঁর সংযোজন, "আমি যখন ব্যাটিং করতে নামি তখন প্রতি ওভারে ১২ রান করে প্রয়োজন। এই ধরনের পরিস্থিতির জন্য আমি অনুশীলন করেছি। আমি চেষ্টা করেছি যত বেশি সম্ভব সাদা বলের ক্রিকেট খেলতে যাতে বিভিন্ন পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে টি-২০ ক্রিকেটে আমরা আগে থেকে ঠিক করেনি কী করব কিন্তু আমার মনে হয় টার্গেটের বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।"

১৭০ রান তাড়া করতে নেমে শেষ তিন ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল ২৮ রান। শেষ দুই ওভারে সেখান থেকে জয়ের সমীকরণ এসে দাঁড়ায় আরসিবির প্রয়োজন ১৫ রান। ২৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু নিজের দলকেই কার্তিক জেতাননি, একই সঙ্গে তাঁর যোগ্যতা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন ব্যাটিং-এর মধ্যে দিয়ে। এই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন কার্তিক।
শুধু কার্তিক একা নন, এই ম্যাচে নজর কেড়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। শাহবাজ ২৬ বলে ৪৫ রান করেন। এই বাম হাতি তরুণের ইনিংস সাজানো ছিল ৪টি চার এবং ৩টি ছয় দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারলেও নেট রান রেটের বিচারে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রইল রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications