Rinku Singh: রিঙ্কুর সাফল্যে বড় অবদান রয়েছে কেকেআরের সহকারী কোচের, অজানা গল্প শোনালেন প্রাক্তন নাইট নেতা
বিগত এক দশকে আইপিএলের পথ ধরেই জাতীয় দলের মঞ্চে প্রবেশ করেছেন একাধিক ক্রিকেটার। সেই তালিকায় বর্তমানে উজ্জ্বলতম নাম রিঙ্কু সিং। আইপিএলের পর রিঙ্কু এখন আন্তর্জাতিক ম্যাচেও দলকে ভরসা জোগাচ্ছেন। ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সবরকম চেষ্টা চালাচ্ছেন আলিগড়ের এই ব্যাটস্যান।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে রিঙ্কু সিং দেন ফিনিশিং টাচ, ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন কেকেআর ব্যাটার।তাঁর শেষ বলে মারা ছক্কা নো বলের জন্য স্কোরে যুক্ত হয়নি। কিন্তু তাতেও নজর কাড়েন কেকেআর তারকা। তবে ম্যাচ জিতে মাঠের ধারে এসে নাইট দলের সহকারি কোচ অভিষেক নায়ারকে জড়িয়ে ধরেন রিঙ্কু। এই ছবি তুলে ধরেই সোশ্যাল সাইটে অজানা গল্প তুলে ধরেছেন দীনেশ কার্তিক।

প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক লিখেছেন, 'এই জুটিটা শুরু হয়েছিল ২০১৮ সালে। তখন আমি নাইট অধিনায়ক। অভিষেকই প্রথম রিঙ্কুর প্রতিভা বুঝতে পেরেছিল। আমাকে এসে অনেকবার বলেছিল, দারুণ নিংস খেলা রিঙ্কুর সময়ের অপেক্ষা। আলিগড়ের মতো ছোট একটা শহর থেকে উঠে আসা রিঙ্কু বড় স্বপ্ন দেখত, কিন্তু ওর প্রতিভাকে প্রকাশ্যে আনে অভিষেকই।'
একইসঙ্গে কার্তিক উল্লেখ করেছেন, 'অভিষেক নায়ার অনেক কাজ করেছে রিঙ্কুর সঙ্গে। পাশাপাশি শেষের দিকে নেমে কী ভাবে ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করতে হবে সেটাও ওকে শিখিয়ে দিয়েছে। আজকের ম্যাচের পর রিঙ্কুর অভিষেককে জড়িয়ে ধরার ছবিটা মন ভালো করে দেয়। মনে হয় কোচ হিসেবে অনেক উপরে উঠেছেন নায়ার।'
This is one of the most fulfilling and heart warming pictures going around
— DK (@DineshKarthik) November 24, 2023
The relationship between ABHISHEK NAYAR n RINKU SINGH
it was a partnership that started in 2018 during my time in KKR. Nayar always saw the potential in Rinku , he kept telling me, it was only a matter… pic.twitter.com/ia8nTJBElW
এই অসাধারণ পারফরমেন্সের পর কেকেআরের সরকারি কোচ অভিষেক নায়ার বলেন, "২০২২ সালের আইপিএল নিলামের আগে রিঙ্কু সিং আমাকে বলে 'ভাইয়া, এই বছর আমি পারফর্ম করবো, কথা দিচ্ছি' এবং তাকে দলে নেওয়ার জন্য বলেছিলো। আমি তাকে উত্তর দিয়েছিলাম 'কেকেআর তোমাকে ছাড়বে না।'
আন্তর্জাতিক ম্যাচে রিঙ্কু যত ভালো পারফরম্যান্স করবে ততই উচ্ছাস বাড়বে কেকেআর শিবিরে। কারণ আইপিএলে কেকেআরের অন্যতম ভরসা হয়ে উঠছেন রিঙ্কু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications