দ্বৈত অধিনায়কত্ব প্রসঙ্গে এমনটা বলেছিলেন ধোনি!

দ্বৈত অধিনায়কত্ব প্রসঙ্গে ধোনি কী বলেছিলেন, জানালেন কার্তিক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়ে ভারতীয় দলের পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে সফর শুরু হচ্ছে রোহিত শর্মার। অপর দিকে, বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর সেই দায়িত্ব কে পাবেন তা এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

দ্বৈত অধিনায়কত্ব প্রসঙ্গে এমনটা বলেছিলেন ধোনি!

এই বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক জানিয়েছেন এখনও তিনি বুঝে উঠতে পারেননি হঠাৎ কেন টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কোহলি। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছে, দ্বৈত অধিনায়ক ত্বত্ত্ব প্রসঙ্গে তাঁকে কী বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

বুধবার সংবাদ সংস্থা এএআই-কে দীনেশ কার্তিক বলেছেন, "আমার মনে পড়ে স্পষ্ট ভাবে এমএস ধোনি বলেছিল ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ভারতে দ্বৈত অধিনায়কত্ব হওয়াটা কঠিন।"

৩৬ বছর বয়সী উইকেটরক্ষকের আরও সংযোজন, "বিরাট কোহলি কেন টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন তার উত্তর আমার পক্ষে দেওয়াটা ঠিক হবে না এবং আমি নিশ্চিত ওর এই সিদ্ধান্তের নেপথ্য কোনও ঠিকঠাক কারণ-ই রয়েছে। এক ক্রিকেটার হিসেবে এবং ওর অধীনে খেলার ফলে আমি জানি যখন ও মাঠে নামত তখন কতটা পরিশ্রম করত এবং নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করত। ওর যা ছিল সবই ও মাঠে উজাড় দিয়েছে। এই সফরের অঙ্গ হতে পারাটা আমার কাছে একটা খুশির মুহূর্ত।" বিরাট কোহলির নেতৃত্বে ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিলেন কার্তিক।

অজিঙ্ক রাহানের পরিবর্তে টেস্ট ফরম্যাটে সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছে রোহিত শর্মা। এর ফলে টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে রোহিত। তবে ঋষভ পন্থ বা কেএল রাহুলের নামও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকের মতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকলে ঋষভ বা রাহুলকেও ক্রিকেটের প্রাচীন ফরম্যাটে নেতৃত্বের ভার তুলে দিতে পারে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+