IND vs SA: রাজকোটে ধোনির এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

IND vs SA: রাজকোটে ধোনির এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

বয়স্কতম ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অর্ধ শতরান করলেন দীনেশ কার্তিক। ৩৭ বছর বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম অর্ধ-শতরান করলেন দীনেশ কার্তিক। ভারতের জার্সিতে ৩৬তম টি-২০ ম্যাচে এই অর্ধ-শতরান পেলেন দীনেশ। ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হওয়ার ১৬ বছর পর এক ইনিংসে পঞ্চাশ রানে গণ্ডি টপকালেন তিনি।

IND vs SA: রাজকোটে ধোনির এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

ভারতীয় ব্যাটিং লাইনকে চেপে ধরা দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে পাল্টা আঘাত হেনে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন কার্তিক। তাঁর এই ইনিংসের সৌজন্যেই দক্ষিণ আফ্রিকার সামনে সিরিজের মরণ-বাঁচন ম্যাচে বড় রানের টার্গেট রাখতে পারে ভারত।

হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিকের জুটি ৫.৩ ওভারে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে যা ভারতকে ম্যাচে ফিরতে ব্যাপকভাবে সহযোগীতা করেন। হার্দিক এই ম্যাচে করেছেন ৩১ বলে ৪৬ রান। প্রথম দশ ওভারে ৫৬ রান তুলেছিল ভারত। দীনেশ এবং হার্দিক-এর কারণে শেষ দশ ওভারে তারা তোলে ১১৩ রান।

IND vs SA: রাজকোটে ধোনির এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

বয়স্কতম ভারতীয় হিসেবে টি-২০ ক্রিকেটে অর্ধ শতরান করার ফলে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিয়েছে দীনেশ কার্তিক। এত দিন পর্যন্ত এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৩৬ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ২০১৮ সালে অর্ধ-শতরান করে বয়স্কতম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০ রান করার নজির গড়েছিলেন মাহি, যা তাঁর থেকে শুক্রবার কেড়ে নিলেন দীনেশ। ধোনি যখন ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে অর্ধ-শতরান করেছিলেন তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর ২২৯ দিন। দীনেশ কার্তিক অর্ধ-শতরান করলেন ৩৭ বছর ১৬ দিনে।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীনেশ কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+