Virat Kohli: সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে বিরাট কোহলিকে পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়কের
Virat Kohli: সচিন তেন্ডুলকরের উদাহরণ টেনে বিরাট কোহলিকে পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়কের
বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে চিন্তিত দেশের ক্রিকেটপ্রেমীদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও। বিরাটকে অনেকেই বিশ্রাম নেওয়ার পরমার্শ দিয়েছেন ক্রিকেট থেকে। আবার অনেকের মতে খেলতে খেলতেই ফর্ম ফিরে পাবেন বিরাট। এ বার কোহলির অফ ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার।

বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম:
২০১৯ সালের শেষের দিক থেকে রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে অফ ফর্ম চলছে কোহলির। বিগত দশ ইনিংসে কোহলির রান যতাক্রমে ২০, ৭৩,৩৫, ৭, ১১, ১, ১১, ১৬ এবং ১৭। নিজের শটের উপর কোনও নিয়ন্ত্রণ থাকছে না বিরাটের। বেশিরভাগ সময়েই অফ স্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা মেরে আউট হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে এক কথায় লেজে খেলিয়েছে ইংল্যান্ডের বোলাররা।

দিলীপ বেঙ্গসরকারের পরামর্শ:
প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার মনে করেন সচিন তেন্ডুলকর নিজের খারাপ সময় যে ভাবে কাটিয়ে উঠেছিলেন সেইখান থেকে শিক্ষা নিতে পারেন বিরাট। খালিজ টাইমসকে দিলীপ বলেছেনস "২০০৪ সালে সচিন তেন্ডুলকরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রকম ভঙ্গিতেই আউট হচ্ছিলেন। সেই কারণে তিনি ওই স্কোরিং এরিয়াতে খেলাই বন্ধ করে দেন তিনি এবং ওই সিরিজের শেষ টেস্টে করেন ২৪১ রান। একটাও কভারড্রাইভ ওই সিরিজে খেলেননি তিনি।" বেঙ্গসরকার জানিয়েছেন, কোহলির টেকনিক্যালি কোনও ত্রুটি নেই তবে, আরও বেশি সচেতন হয়ে খেলতে হবে তাঁকে।

বিরাট মহান ক্রিকেটার:
দিলীপ বেঙ্গসরকার বলেছেন, "দেখুন ও একজন মহান ক্রিকেটার। এই টেকনিকেই এতগুলো বছর রান করে গিয়েছে ও। তাই টেকনিক্যালি কোনও ত্রুটি হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, যখন একই রকম ভাবে ও প্রতিবার আউট হচ্ছে তখন এই এরিয়ায় আরও সচেতন হয়ে ওকে খেলতে হবে কারণ বোলাররা এই অফ স্ট্যাম্পের লাইনেই ওকে বোলিং করবে। তাঁরা ওর প্যাডে কিন্তু বল করবে না, হাফভলিও দেবে না।"

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে ভারত:
শুক্রবার (২২ জুলাই) থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের খারাপ ফর্ম অব্যহত ছিল। টেস্ট, টি-২০, ওডিআই সবেতেই বিরাট হয়েছেন ব্যর্থ। কোহলির টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। এর মধ্যে তিন ম্যাচের ওডিআই এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।












Click it and Unblock the Notifications