Dilip Vengsarkar: দিশাহীন নির্বাচকমণ্ডলী, বোর্ডকেও নিশানা বেঙ্গসরকারের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর থেকেই ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ওভালে বিপর্যয়ের ময়নাতদন্তে উঠে আসছে একাধিক কারণ। তারমধ্যে রয়েছে টিম ম্যানেজমেন্টের একাধিক ভুল সিদ্ধান্ত। এই আবহে বর্তমান নির্বাচক মণ্ডলীর দিকে তোপ দাগলেন দিলীপ বেঙ্গসরকার। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও দিশা বর্তমান নির্বাচকদের নেই বলেই তীব্র আক্রমণ করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট।

একটা সময় ভারতীয় দলের মুখ্য নির্বাচকের দায়িত্বে ছিলেন বেঙ্গসরকার। তাই নির্বাচকদের কাজ ও দায়িত্ব সম্পর্কে তাঁর স্বচ্ছ ধারণা রয়েছে। এহেন বেঙ্গসরকারই এবার বোমা ফাঁটালেন বর্তমান নির্বাচকদের বিরুদ্ধে। বিগত বেশ কয়েক বছর ধরেই টিম ইন্ডিয়ার নির্বাচকদের কাজে খুশি নন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

দিলীপ

বেঙ্গসরকার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'দুভার্গ্যজনক বিষয় হল শেষ ছয় সাত বছর ধরে আমি যে নির্বাচকদের দেখছি তাদের না আছে কোনও ভিশন ক্রিকেটে সম্পর্কে বিস্তৃত জ্ঞানের পরিধি। ২০২১ সালে শ্রীলঙ্কা সফলে তাঁরা শিখর ধাওয়ানকে অধিনায়ক করে, যেখানে সেই সময় বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার ইংল্যান্ডে খেলছিলেন। ভবিষ্যতে অধিনায়ক করা যেতে পারে এম‌ন কাউকে গ্রুমিং করা যেত সেই সফরে।'

নির্বাচকরা কেন ভবিষ্যতের অধিনায়ক তুলে আনছেন না সেই বিষয়েও একইসঙ্গে বেঙ্গসরকার হতাশা প্রকাশ করে প্রাক্তন মুখ্য নির্বাচক।একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের উন্নয়নে আইপিএল যে যথেষ্ট নয় সেই বিষয়েও বিসিসিআইকে সচেতন করেছেন বেঙ্গসরকার।

দিলীপ

তাঁর কথায়, 'বিসিসিআই নতুন করে কাউকে তৈরি করছে না। আইপিএলে মিডিয়া স্বত্ব বিক্রি করে কোটি কোটি টাকা উর্পাজন করলেই হবে না। এটাই তোমার একমাত্র সাফল্য হতে পারে না। রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে হবে।'

বিসিসিআই

আপাতত অধিনায়কত্বের শেষ পর্যায়ে চলে এসেছেন রোহিত শর্মা। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন তা এখনও ‌নিশ্চিত নয়। কখনও পাণ্ডিয়া, কখনও বা পন্থ বা কখনও কেএল রাহুলের নাম ভাসছে। চূড়ান্ত কোনও ভিশন নেই নির্বাচক এবং বোর্ডের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+