বিরাট কোহলির আউটের পরই কি হার্ট অ্যাটাক হয় ১৪ বছরের কিশোরীর? কী বলছে তাঁর পরিবার?
২৫ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। রবিবার এক অসাধারণ ম্যাচ খেলে কার্যত নিউজিল্যান্ডের কাছ থেকে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়েছে রোহিতের টিম। এখনও কার্যত সেই ধমাকাদার ম্যাচের হাইলাইটস দেখছেন কেউ কেউ। কীভাবে নিউজিল্যান্ড তাঁদের ব্যাটিং-এর সময় ধরাশায়ী হয়েছিল এবং কীভাবে তারা পাল্টা টিম ইন্ডিয়া একটা সময় পর্যন্ত চাপে রেখেছিল সেই সবটা এখনও তারিয়ে তারিয়ে উপভোগ করছেন কেউ কেউ। তবে সেদিনের ওই টান টান ম্যাচে ঘটেছে কিছু অঘটনও।
রবিবার উত্তরপ্রদেশের দেওরিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রিয়াংশি পান্ডে নামে ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়। সেই সময় তাঁর মৃত্যুর কারণ জানা না গেলেও, পরে যা জানা যায় তা সত্যিই ভয়ের।

- কি ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীদের মতে, অ্যাডভোকেট অজয় পান্ডের মেয়ে প্রিয়াংশি পরিবারের সঙ্গে খেলা দেখছিল এবং ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছিল সে। শুভমন গিলের আউট পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু অঘটনটা ঘটে তারপরই। বিরাট তাঁর দ্বিতীয় বলেই হঠাৎ করেই আউট হয়ে যান। সম্পূর্ণ স্টেডিয়াম জুড়ে তখন এক অবাক করা নিস্তব্ধতা।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ঠিক সেই সময়ই বিরাট কোহলি আউট হওয়ার পর প্রিয়াংশি হতবাক হয়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।
প্রিয়াংশির বাবা অজয় পান্ডে যদিও এই প্রসঙ্গে বলেছেন, ম্যাচের সাথে তার মেয়ের মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তিনি ময়নাতদন্ত না করানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সরাসরি তার কন্যার শেষকৃত্য সম্পন্ন করেন। তার মতে, মেয়ের আকস্মিক মৃত্যুর জন্য ক্রিকেট দায়ী নয়।
প্রতিবেশী অমিত চন্দ্রও প্রিয়াংশির বাবার দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত্যুর সময় ভারত কোনও উইকেট হারায়নি এবং বিরাট কোহলি তখনও ব্যাট করতে নামেননি। ঘটনাটি খেলার আবেগের সঙ্গে যুক্ত নয়, এটি নিছক একটি দুর্ঘটনা।
তবে এই মর্মান্তিক ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নামিয়েছে। যদিও প্রাথমিক রিপোর্টে ক্রিকেট ম্যাচের আবেগকে মৃত্যুর কারণ বলা হয়েছিল। তবে পরিবারের দাবি ভিন্ন। প্রিয়াংশির আকস্মিক মৃত্যু হৃদরোগজনিত কারণে হয়েছে এবং এটি খেলার সঙ্গে সম্পর্কিত নয়, বলে নিশ্চিত করেছে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। তবে কারণ যায় হোক, কিন্তু ওই রকম হাইভোল্টেজ ম্যাচের সময় তাঁর মৃত্যু, ম্যাচের গুরুত্বকে বোধহয় আরও একবার স্পষ্ট করে দিল গোটা দেশের কাছে।












Click it and Unblock the Notifications