Sanju Samson: স্যামসন পরপর ২ ম্যাচে শূন্য রানে বোল্ড! ভারতের চার মহারথীকে নিশানা করলেন সঞ্জুর বাবা
Sanju Samson: দক্ষিণ আফ্রিকায় প্রথম টি২০ আন্তর্জাতিকে শতরান হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে পরপর ২টি টি২০ আন্তর্জাতিকে শতরানের ঈর্ষণীয় নজির গড়েন।
যদিও ফের ধারাবাহিকতার অভাব সঞ্জুর। চলতি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি২০ আন্তর্জাতিকে মার্কো জানসেনের বলে বোল্ড হলেন খাতা না খুলেই। তাও আবার তাঁর বাবার বিস্ফোরক ভিডিও সামনে আসার পর।

গকেবেরহায় দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে সঞ্জু বোল্ড হয়েছিলেন তিন বল খেলে। আজ প্রথম ওভারের দ্বিতীয় বলেই তিনি বোল্ড হয়ে যান। চলতি বছর টি২০ আন্তর্জাতিকে এই নিয়ে পঞ্চমবার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন স্যামসন। তিনবারই বোল্ড।
২৮ ও ৩০ জুলাই শ্রীলঙ্কায় পরপর দুটি টি২০ আন্তর্জাতিকে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর চলতি সিরিজে পরপর ২টি ম্যাচে তিনি কোনও রান না করেই সাজঘরে ফিরলেন। টি২০ আন্তর্জাতিকে এই নিয়ে তিনি ৬ বার শূন্য রানে আউট হলেন।
সঞ্জু স্য়ামসনের টি২০ আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল ২০১৫ সালে। এতদিনে তিনি ৩৬তম টি২০ আন্তর্জাতিক খেলছেন। ২০২১ সালে তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। ১৬টি ওডিআইয়ে ১টি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ ৫১০ রান রয়েছে। টি২০ আন্তর্জাতিকে ৭০১ রান, ২টি করে শতরান ও অর্ধশতরানের সৌজন্যে।
এরই মধ্যে ভাইরাল হয়েছে সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথের একটি ইন্টারভিউ। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ধারাবাহিকতা দেখালেও সঞ্জু ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাননি। ২০১৫ সালে টি২০ আন্তর্জাতিক অভিষেকের পর দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে।
স্যামসন বিশ্বনাথ কেরলের এক সংবাদমাধ্যমে বলেন, আমার ছেলের কেয়িরারে গুরুত্বপূর্ণ ১০টি বছর নষ্ট করেছেন ৪ জন। ধোনি, বিরাট, রোহিত ও দ্রাবিড়। তবে যাঁরাই যত আঘাত করেছেন, তত জীবনে আরও শক্তিশালী হয়ে সাফল্য পেয়েছেন সঞ্জু।
U sure he didn't mentioned anyones name? 🤣 pic.twitter.com/k9VRIO3emd
— Arjun (@Arjun16149912) November 12, 2024
বাংলাদেশের বিরুদ্ধে সঞ্জু প্রথম টি২০ আন্তর্জাতিক শতরান পাওয়ার পর কৃষ্ণমাচারী শ্রীকান্তের বক্তব্যকেও ভালোভাবে নেননি সঞ্জুর বাবা। তিনি বলেন, শ্রীকান্ত তামিলনাড়ুর প্লেয়ার। তিনি সঞ্জু সম্পর্কে যা বলেন তা খুবই খারাপ লাগে। আমি জানি না কেন তিনি এমন করেন। আমার ছেলেকে উৎসাহিত করতে আজ অবধি কোনও ভালো কথা তিনি বলেননি।
স্যামসন বিশ্বনাথের কথায়, শ্রীকান্ত উপহাস করে বলেছিলেন সঞ্জু সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। আমি শ্রীকান্তের খেলা দেখিনি। লোকমুখে জেনেছি তিনি গ্রেট প্লেয়ার ছিলেন। মনে রাখা উচিত শতরান শতরানই। সঞ্জুর ব্যাটিংয়ে সচিন, দ্রাবিড়ের মতো ক্ল্যাসিক্যাল টাচ ছিল। সেটা ভেবে অন্তত সম্মান জানানো উচিত।












Click it and Unblock the Notifications