ধোনি-রায়না-র 'জুটিতে লুটি', ভাইরাল হল ছবি

শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য দল নির্বাচন ১৩ অগাস্ট। তার আগে জোরদার অনুশীলনে ব্যস্ত ধোনি ও রায়না

ভারতীয় দল যখন ক্যান্ডিতে জোরকদমে অনুশীলনে ব্যস্ত টেস্ট ম্যাচ খেলতে নামার আগে। ঠিক তখনই বেঙ্গালুরুর এনসিএতে জোরকদমে অনুশীলন সারছেন দুই তারকা। মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না।

ধোনি-রায়না-র 'জুটিতে লুটি

সীমিত ওভারের সিরিজ শুরু হতে আর বেশি দেরি নেই। দ্বীপ রাষ্ট্রে পাড়ি জমানোর আগে নিজেদের ফিটনেস চাঙ্গা করে রাখার সব ব্যবস্থা করছেন ভারতীয় দলের দুই তারকা। ২০ অগাস্ট প্রথম একদিনের ম্যাচ। ১৩ তারিখ জাতীয় নির্বাচকরা দল বেছে নেবেন।

সুরেশ রায়না নিজের সোশ্যাল সাইটে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে। ছবিতে নিজেদের বিভিন্ন ফিটনেস রেজিম দেখিয়েছেন রায়না।

A well spent day at #NCA! Always so much to learn from @msdhoni and be inspired 💪 #NCA #Bangalore #inspiring #motivating pic.twitter.com/tywlVIfzxw
— Suresh Raina (@ImRaina) August 11, 2017

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে। এরপর ভারত যখন দক্ষইণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে সেখানেও থাকবে একদিনের ম্যাচ। সামনের এই কড়া ক্রিকেট শিডিউলের সঙ্গে লড়তে নিজেদের ফিট রাখছেন ধোনি- রায়নারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+