ধোনির এই চুলের স্টাইল থাকলে প্রেমে পড়তেন না সাক্ষী!

ধোনির এই চুলের স্টাইল থাকলে প্রেমে পড়তেন না সাক্ষী!

লকডাউনে ধোনি জায়া সাক্ষীর সাক্ষাৎকার। চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম প্রোফাইলে ধোনির স্ত্রীয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেই সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে কখনও অভিযোগ কখনও আবার ভালোবাসা প্রকাশ করেছেন সাক্ষী।

মাহিকে নিয়ে সাক্ষীর অভিযোগ

মাহিকে নিয়ে সাক্ষীর অভিযোগ

ধোনি লকডাউনে একেবারেই তাঁকে সময় দেয়না। স্ত্রীকে ভুলে সারাদিন মোবাইল গেমে মেতে রয়েছেন বলে সাক্ষী অভিযোগ করেছেন। এমন কী রাতে ঘুমের মধ্যেও পাবজির ভাষায় কথা বলেন বলে অভিযোগ। প্রসঙ্গত লকডাউনের মাঝে ধোনির দৃষ্টি আকর্ষণ করতে খুনসুটি করে মাহির পায়ের পাতা কামড়ে দেওয়া ছবি পোস্ট করেছিলেন সাক্ষী।

ধোনির চুল নিয়ে সাক্ষীর অভিযোগ

ধোনির চুল নিয়ে সাক্ষীর অভিযোগ

ইনস্টাগ্রাম আড্ডায় ধোনির চুলের স্টাইলের প্রসঙ্গও ওঠে। ক্রিকেট কেরিয়ারে ধোনি নিজের চুলের স্টাইলের কারণেও আলোচনার কেন্দ্রে থাকতেন। কেরিয়ারে শুরুতে লম্বা চুল রাখতেন। সেটাই পরে কমলা-সোনালী রঙ করেছিলেন। সেই নিয়ে এবার অভিযোগ করলেন সাক্ষী।

ধোনি পত্নী সাক্ষী যা জানিয়েছেন

ধোনি পত্নী সাক্ষী যা জানিয়েছেন

সাক্ষী জানিয়েছেন, তাঁদের প্রেমের সময় ধোনির লম্বা চুল ছিল না। সাক্ষাৎকারে ধোনি জায়া আরও বলেন, 'ঐ রকম বড়বড় কমলা রঙের চুল থাকলে আমি কোনও দিনও ধোনির সঙ্গে প্রেম করতাম না। ভাগ্যিস ছোট চুলে আমার সামনে এসেছিল, নইলে আমাদের প্রেম কোনওদিনও হত না।'

ধোনিকে ওটা মানায় না!

ধোনিকে ওটা মানায় না!

অভিযোগের সুরে সাক্ষী বলেন 'সোনালী বা কমলা রঙের লম্বা চুল অভিনেতা জন আব্রাহামকে মানায়, কিন্তু ধোনিকে একেবারেই ঐ লুক মানত না। ধোনিকে ঐ লুকে ভয়ংকর দেখাত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+