ধোনি অপরাজিত ৩০০, মাইলস্টোন ম্যাচে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার

কলম্বো চতুর্থ একদিনের ম্যাচে জোড়া শতরান কোহলি- রোহিতের। সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলেন ধোনি।

ধোনির কেরিয়ারের মাইল ফলক ম্যাচকে স্মরণীয় করে রাখল গোটা দল। মানে ধোনি নিজে এবং তাঁর সতীর্থরা সকলেই এত ভাল খেললেন যে বিশেষ হয়ে থাকল এই দিনটি। ১৬৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ৪-০ এগিয়ে গেল ভারত।

ধোনি অপরাজিত ৩০০, মাইলস্টোন ম্যাচে দুরন্ত টিম

দিনের শুরুতে গোটা দল মহেন্দ্র সিং ধোনি'র মাইলস্টোন ম্যাচে একটি স্মারক তুলে দেয়। দারুণ খুশি ছিলেন সকলেই।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৭৫ রান তোলে টিম ইন্ডিয়া। শিখর ধাওয়ান মাত্র ৪ রানে আউট হয়ে গেলেও বাকিরা আর কোনও ভুল করেননি। দুরন্ত বিরাট -রোহিত জুটির দাপটে কুঁকড়ে যান শ্রীলঙ্কান বোলাররা। এদিন বিরাট কোহলি ১৩১ রান করে আউট হন লসিত মলিঙ্গার বলে। মাত্র ৯৬ বলে ১৭ টি চার ও ২ টি ৬ মারেন ভারত অধিনায়ক। সব মিলিয়ে কলম্বো একদিনের ম্যাচে জবরদস্ত পারফরম্যান্স দিলেন বিরাট কোহলি। করে নেন কেরিয়ারের ২৯ তম শতরান। সীমিত ওভারের ক্রিকেটের শতরানের তালিকায় টপকে গেলেন সনৎ জয়সূর্যকে। কোহলির সামনে শুধু রইলেন রিকি পন্টিং এবং সচিন তেন্ডুলকর।

এদিকে গত ম্যাচেও শতরান করা রোহিত শর্মা এদিনও শতরান করেন। ৮৮ বলে ১০৪ রান করেন তিনি। হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল বড় রান না পেলেও মণীশ পান্ডে সুযোগ পেয়েই অর্ধশতরান করেন।

৩০০ তম একদিনের ম্যাচ খেলতে নামা মহেন্দ্র সিং ধোনি ৪৯ রান করে অপরাজিত থাকেন। আর এর সঙ্গে সঙ্গেই চামিন্ডা ব্যাস ও শন পোলকের ৭২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ৭৩ ম্যাচে অপরাজিত থাকার নতুন নজির তৈরি করলেন।

এদিকে জয়ের জন্য ৩৭৬ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্দহীণ ছিল শ্রীলঙ্কা দল। বল হাতে শার্দুল ঠাকুরের অভিযেক ঘটল এই ম্যাচে। অভিষেক ম্যাচেই উইকেট পান তরুণ এই পেসার। এদিকে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পর ৩০০ তম ম্যাচে ক্যাচও ধরলেন মাহি। বল হাতে সফল হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবরা। ফলে মাত্র ৪২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থেমে গেল শ্রীলঙ্কান ইনিংস। ভারত জিতল ১৬৮ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+