টি২০ বিশ্বকাপ : নয়া রেকর্ডের হাতছানি ধোনি, রোহিত, যুবরাজের সামনে
মুম্বই, ২৪ ফেব্রুয়ারি : টি২০ বিশ্বকাপ খেলতে নামার আগে নয়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের তিন স্তম্ভ মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং ও রোহিত শর্মা। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী ও জরুরি তথ্য]
সবকিছু ঠিক থাকলে আগামী মাসে তিনজনেই এবারের আইসিসি আয়োজিত টি২০ বিশ্বকাপে খেলবেন। এবং সবমিলিয়ে রেকর্ড মোট ছয় বার একটানা তাঁরা এই টুর্নামেন্ট খেলার কৃতিত্ব অর্জন করবেন। ভারত থেকে এই কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই।

তবে অন্যান্য দেশের আরও মোট ১৬ জন ও ধোনিদের নিয়ে মোট ১৯ জন ক্রিকেটার রয়েছেন যারা ২০০৭ সালের শুরু থেকে এখন পর্যন্ত হওয়া মোট পাঁচটি টি২০ বিশ্বকাপ খেলেছেন। এবং এবারও নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৮ মার্চ এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ৩ এপ্রিল ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। গ্যালারিতে ক্লিক করে দেখে নিন কোন দেশের কোন খেলোয়াড় রয়েছেন যারা এই নিয়ে মোট ছয়টি বিশ্বকাপের প্রতিটিতেই অংশ নেবেন।












Click it and Unblock the Notifications