স্টাম্পিং মিস করলেন মাহি, আর তারপর যা হল দেখুন ভিডিও

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ -র বেশি স্টাম্পিংয়ের নজির গড়েছেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু কীভাবে এত সফল মাহি জানেন কি

মহেন্দ্র সিং ধোনি, শুধু একটা নাম নয়, ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায়। ৩৬ বছরের মাহির উইকেটের পিছনে ক্ষিপ্রতা এখনও সবাইকে চমকে দেয়। এখনও তাঁর বিদ্যুৎ গতিবেগে প্রতিপক্ষ মাত হয়ে যায়।

স্টাম্পিং মিস করলেন মাহি

কিন্তু শতাধিক স্টাম্পিংয়ের মালিক যদি আজও একটি স্টাম্পিং নিজের দোষে মিস করেন তাহলে তাঁর মুখে যেভাবে আক্ষেপ ফুটে ওঠে তা দেখলে চমকে উঠবেন। আসলে একদিনের ক্রিকেটে ১০৩ টি স্টাম্পিংয়ের মালিক একটা ভুলও সহ্য করতে পারেন না।

কিছুদিন আগেও সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের মালিক ছিলেন সঙ্গকারা। শ্রীলঙ্কা সফরেই সঙ্গকারার রেকর্ড টপকে নিজের নামের পাশে ১০০ স্টাম্পিংয়ের নজির গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্টেও তাঁর স্টাম্পিংয়ের সংখ্যা ৩৮। এম এসের ক্ষিপ্রতার প্রশংসায় পঞ্চমুখ গোটা দুনিয়া। আসলে এত ক্ষিপ্রতার যে প্রকাশ মানুষ দেখে তার পিছনে থাকে গভীর অধ্যাবসায়।

বেঙ্গালুরু ম্যাচে অ্যারন ফিঞ্চকে স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন মহেন্দ্র সিং ধোনি। আর তারপর ৯৬ বলে ৯৪ রান করে মাঠ ছাড়েন এই অজি ওপেনার। ২৩ তম ওভারে অস্ট্রেলিয়ার রান যখন বিনা উইকেটে ১৩৭ ছিল তখন ধোনির কাছে এসেছিল দেশকে এগিয়ে দেওয়ার তবে সেই সুযোগ তিনি মিস করেন। এরপর অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পার্টনারশিপ দৌড়য় ২৩১ রান অবধি। সেসময় ধোনি যদি ফিঞ্চকে আউট করে দিতে পারতেন তাহলে হয়ত ম্যাচের ফল অন্য কিছু হতে পারত।

আসলে অভিজ্ঞ ধোনি আগেই বুঝে গিয়েছিলেন এই ধরণের প্রতিপক্ষদের বিরুদ্ধে একটা সুযোগ নষ্টও বড় ভুল। আর তাই তাঁর মুখে ফুটে উঠেছিল গভীর আক্ষেপ।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/2TktpMpv6W">pic.twitter.com/2TktpMpv6W</a></p>— Virat Kohli (@Cricvids1) <a href="https://twitter.com/Cricvids1/status/913339871229386752?ref_src=twsrc%5Etfw">September 28, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+