মোহালির পরই বাইশ গজকে বিদায় জানাচ্ছেন 'ধোনি', ব্যবস্থা রাজকীয় সম্বর্ধনার

ক্রিকেট মহলে চাঞ্চল্য অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি 

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির সাফল্যের কথা সকলেই জানে। দুটি বিশ্বকাপ রয়েছে তাঁর ঝোলায়। রয়েছে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল অধিনায়কও ধোনি।

মোহালির পরই বাইশ গজকে বিদায় জানাচ্ছেন 'ধোনি' , ব্যবস্থা রাজকীয় সম্বর্ধনার

এই মুহূর্তে তাঁর অবসর নিয়ে সরগরম সবমহল। এর মধ্যেই ধোনির অবসর। ইনি অবশ্য মহেন্দ্র সিং ধোনি নন। ভারত -শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে একদিনের সিরিজ, আর সেখানেই মোহালি ম্যাচের পরই ধোনির অবসর। মোহলিতে স্টেডিয়াম নিরাপত্তার দায়িত্বে থাকা স্নিফার ডগ ধোনি নিজের বুট তুলে রাখবেন। সাদা ল্যাব্রাডর ধোনিকে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দেওয়া হবে কাজ থেকে অব্যহতি। মোহালিতে আয়োজিত আন্তর্জাতিক ম্যাচে নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকে ধোনি। ২০১১ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান সেমিফাইনালের সময় প্রধানমন্ত্রী হাজির ছিলেন। সেই ম্যাচেরও নিরাপত্তার ভার ছিল তাঁর হাতে।

মোহালির পরই বাইশ গজকে বিদায় জানাচ্ছেন 'ধোনি' , ব্যবস্থা রাজকীয় সম্বর্ধনার

এই ধোনি খাওয়াদাওয়া করতে বেশ ভালোবাসেন। তাঁর পছন্দের খাদ্য তালিকায় রয়েছে দুধ ও ডিম। তিন বারের খাওয়াদাওয়ায় ২০ থেকে ৩০ টি ডিম খান তিনি। পাশাপাশি এত খেতে ভালোবাসলেও রুটি খুব একটা মুখে রোচে না তাঁর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধোনিকে অবসরে পাঠানোর আগে বড় করে সম্বর্ধনা দেওয়া হবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+