অনন্ত-রাধিকার বিয়েতে হাজির ক্রিকেট নক্ষত্ররা! বিশ্বের ক্রীড়া জগতের তারকাদের ভিড়ে নেই রোহিত
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। ছিলেন বিশ্বের ক্রীড়া জগতের নক্ষত্ররাও।
ক্রিকেটারদের বেশিরভাগই এসেছিলেন স্ত্রী, সন্তানদের নিয়ে। যদিও উইম্বলডনের আসরে থাকায় গতকাল সন্ধ্যায় বিয়ের আসরে দেখা যায়নি রোহিত শর্মাকে।

বিয়ের আগে টানা নানা অনুষ্ঠান হয়েছে। তারই অন্যতম সংগীত অনুষ্ঠানে হাজির ছিলেন রোহিত। রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। হার্দিকের সঙ্গে অবশ্য স্ত্রী নাতাশাকে দেখা যায়নি। ফলে তাঁদের বিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে অবশ্য ডান্স ফ্লোর মাতাতে দেখা গিয়েছে হার্দিক পাণ্ডিয়া, অনন্যা পাণ্ডেদের। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হলো বিয়ের অনুষ্ঠান। এতে সস্ত্রীক যোগ দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নজর কাড়ে ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনার উপস্থিতি। সপরিবারে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি অমিতাভ বচ্চনকে প্রণামও করেন।
স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাকে নিয়ে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। যুজবেন্দ্র চাহাল হাজির ছিলেন স্ত্রী ধনশ্রীকে নিয়ে। ক্রুণাল পাণ্ডিয়া তাঁর স্ত্রীকে নিয়ে এসেছিলেন। তাঁদের সঙ্গেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ঈশান কিষাণ। স্ত্রী দেবিশা শেট্টিকে নিয়ে বিয়ের আসরে হাজির ছিলেন সূর্যকুমার যাদব।
লোকেশ রাহুল স্ত্রী আতিয়াকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন আতিয়ার বাবা তথা সুনীল শেট্টি ও তাঁর পরিবার। স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে উপস্থিত হন টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ।
অজিঙ্কা রাহানে এসেছিলেন স্ত্রী রাধিকা ধোপভকরকে নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্স দলের হেড কোচ ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। তিনিও এসেছিলেন স্ত্রী নাতাশা মালকন্দকে নিয়ে। স্ত্রী বিদ্যাকে নিয়ে এসেছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। মুম্বই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য ব্যাটার তিলক বর্মাকেও দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications