ধোনির থেকে এই উইকেটকিপার নাকি আরও কুইক! সত্যিটা দেখে নিন
কিপিংয়ে সিদ্ধহস্ত মহেন্দ্র সিং ধোনি। বিদ্যুৎ গতিতে স্টাম্প ছিটকে দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতে পারেন ধোনি। মাহির দস্তানার কেরামতির এমন অজস্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে।
কিপিংয়ে সিদ্ধহস্ত মহেন্দ্র সিং ধোনি। বিদ্যুৎ গতিতে স্টাম্প ছিটকে দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করতে পারেন ধোনি। মাহির দস্তানার কেরামতির এমন অজস্র ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এবার ইন্টারনেট দুনিয়ায় ছড়াল সারে দলের কিপারের কেরামতি। সেই ভিডিও দেখেই দাবি উঠছে, স্টাম্পিংয়ের ক্ষেত্রে ইনি নাকি ধোনির থেকেও আরও কুইক!

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
|
ঠিক কী ঘটেছে
২৮ অগাস্ট ব্রিটিশ কাউন্টি দল সারের টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে উইকেটকিপার বেন ফোকস বিদ্যুৎ গতিতে একটি স্টাম্পিং করেছেন। ভিডিওটির নিচে লেখা হয়েছে, 'এর চেয়ে দ্রুত কাউকে স্টাম্পিং করতে দেখেছেন?'
|
ধোনি ভক্তরা যা বললেন
সারে দলের এই টুইটের পাল্টা জবাবে ধোনি ভক্তরা লিখেছেন, 'এটা একেবারেই বোকার মতো প্রশ্ন! উত্তরটা সবারই জানা।'। এই মন্তব্য লিখে ধোনির বিদ্যুৎ গতিতে স্টাম্প ছিটকে দেওয়ার ভিডিও পোস্ট করা হয়েছে।
|
ধোনির কিপিং পরিসংখ্যান
৩৫০ ওডিআই খেলে ৪৪৪টি আউট করেছেন ধোনি। যার মধ্য়ে ৩২১টি ক্যাচ ও ১২৩টি স্টাম্পিং রয়েছে।












Click it and Unblock the Notifications