বিশ্বকাপের মাঝে নিঃশব্দে নজির ধোনির

বিশ্বকাপের মাঝে নিঃশব্দে নজির গড়লেন ধোনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন মিস্টার কুল।

বিশ্বকাপের মাঝে নিঃশব্দে নজির গড়লেন ধোনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন মিস্টার কুল। ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ধোনির কেরিয়ারে ৩৫০তম ম্যাচ।

বিশ্বকাপের মাঝে নিঃশব্দে নজির ধোনির

প্রথম ভারতীয়দের ক্রিকেটার হিসেবে ওয়ান ডে'তে ৩৫০টি ম্যাচ খেলার নজির রয়েছে সচিন রমেশ তেন্ডুলকরের। ক্রিকেট কেরিয়ারে ৪৬৩টি ওয়ান ডে খেলেছেন সচিন। লিটল মাস্টারের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে এবার ৩৫০টি ওয়ান ডে ম্যাচ খেললেন ধোনি।

প্রসঙ্গত ৩৫০ ওয়ান ডে খেলে ১০৭২৩ রান করেছেন ধোনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে'তে ধোনির কেরিয়ারের সর্বোচ্চ স্কোর ১৮৩রান। ওয়ান ডে ১০টি সেঞ্চুরি ও ৭২টি অর্ধশতরান হাঁকিয়েছেন মাহি।

বিশ্বকাপে সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না ধোনির। ব্যাটে রান পেলেও মন্থর ইনিংসের জন্য যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+