ধোনি প্রযোজিত প্রথম সিনেমার পোস্টার প্রকাশ, কারা আছেন মাহির ছবিতে?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কয়েক বছর আগেই। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখন শুধুই হলুদ জার্সির সুতোয় বাঁধা। তাও সিএসকের জার্সিতে এটাই শেষ মরসুম হতে চলেছে ক্যাপ্টেন কুলের।আইপিএলের মধ্যেই নতুন ভূমিকা অবতীর্ণ হলেন মাহি। ছবি প্রজোযকের ভূমিকায় ওপেন করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ক্রিকেটার হিসেবে সিএসকেতে এটাই শেষ মরশুম ধোনির। ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানানোর পর মহেন্দ্র সিং ধোনি কী করবেন এটা নিয়ে চর্চা ক্রিকেট মহলে। তবে ক্রিকেটের বাইরের এবার নতুন দিগন্তে পা রাখলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। তার প্রযোজিত প্রথম ছবি 'এলজিএম' লেটস গেট ম্যারেড (Lets Get Married) পোস্টার প্রকাশ্যে এলো।

তবে বলিউড নয় প্রযোজক হিসেবে ধোনি প্রথম পা রাখলেন দক্ষিণ ছবিতেই। তামিল এই ছবিটি চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা।তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এর আগে মহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে তৈরি ছবি 'এমএস ধোনি আনটোল্ড স্টোরি' বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছিল। এমনকি বিজ্ঞাপনের মুখ হিসাবে প্রায়ই দেখা যায় ক্যাপ্টেন কুলকে।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications