IPL: আইপিএলের মধ্যেই তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের এক মঞ্চে ধোনি
জন্মসূত্রে ঝাড়খণ্ডের হলেও মহেন্দ্র সিং ধোনির সেকেন্ড হোম চেন্নাই। রাঁচির মতোই দক্ষিণী এই শহরেও সমান জনপ্রিয় মাহি। তাঁরই হাত ধরে পথ চলা শুরু করল তামিলনাডু চিফ মিনিস্টার্স ফাউন্ডেশন এবং ২০২৩ সালের চিফ মিনিস্টার্স চ্যাম্পিয়ন্স ট্রফি।
সোমবার ফের একবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে একই মঞ্চে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। সোমবার সন্ধ্যায় চেন্নাইয়ে চিফ মিনিস্টার্স চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন করলেন মহেন্দ্র সিং ধোনি । এই অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং তাঁর সঙ্গে মাহিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন।

এর আগে চিপক স্টেডিয়ামের নতুন স্ট্যান্ড উদ্বোধনেও তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল ধোনিকে। ঝাড়খণ্ডের ক্রিকেটার হলেও তামিলনাড়ুর সঙ্গে ধোনির একটা প্রানের সম্পর্ক জড়িয়ে আছে। কারণ অবশ্যই সিএসকে।

এই অনুষ্ঠানে ধোনি সম্পর্কে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, 'সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের আইকন হয়ে উঠেছে ধোনি। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ধোনি। আমিও ধোনির ভক্ত। আশা করছি তামিলনাডুর দত্তক পুত্র আগামী দিনেও সিএসকের হয়েই খেলবে।'













Click it and Unblock the Notifications