ধোনি ১০০ নট আউট, নতুন রেকর্ড মাহির ঝোলায়
Dhoni 100, Mahi crosses sangakara and get 100 stumping in his bag
সময়টা আশির দশকের শেষ দিক, ম্যান অফ দ্য সিরিজ হয়ে অডি গাড়ি পেয়ে গোটা মাঠে ঘুরেছিলেন রবি শাস্ত্রী। গোটা দলকে নিয়ে গাড়িতে দিয়েছিলেন ভিকট্রিল্যাপ। আর ২০১৭ -য় দাঁড়িয়ে এক
বুমরাহের ম্যান অফ দ্য সিরিজ হিসেবে পাওয়া মিনি ট্রাক জাতীয় গাড়ি নিয়ে গোটা মাঠে দলকে নিয়ে ভিকট্রি ল্যাপ দিলেন মহেন্দ্র সিং ধোনি। সবসময়েই যেটা বোঝান এদিন আরও একবার বুঝিয়ে তিনি কতটা আলাদা।

আর পাঁচ জন হলে হয়ত ওই গাড়ি চালানোর কথা ভাবতেই পারত না। যাঁর নিজের গ্যারেজে 'হামার' থেকে শুরু করে আরও বহুমূল্য গাড়ি ও বাইকের সম্ভার রয়েছে তিনি এইরকম গাড়ি চালাবেন। কিন্তু তিনি তো কুল , তাই আর পাঁচ জন যা করে না সেটাই করেন। আসলে মেজাজটা তো খুশ ছিল , কারণ এদিন যে তিনি ফের এক নতুন রেকর্ডে নিজের নাম লিখে ফেললেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/FUb5L5V7rE">pic.twitter.com/FUb5L5V7rE</a></p>— Virat Kohli (@Cricvids1) <a href="https://twitter.com/Cricvids1/status/904325063754735619">September 3, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আর সঙ্গকারার সঙ্গে যৌথভাবে নয়, এখন স্টাম্পিংয়ে-র সবচেয়ে বেশি সংখ্যা মহেন্দ্র সিং ধোনির নামের পাশেই লেখা। রবিবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ আকিলা ধনঞ্জয়কে স্টাম্পিং করার সঙ্গে সঙ্গেই মাহি হয়ে গেলেন ১০০। এর আগে তাঁর ও সঙ্গকারা দু'জনের ছিল ৯৯ স্টাম্পিংয়ের রেকর্ড। এখন ১০০ টি স্টাম্পিং নিজের ঝোলায় পুরে বিশ্বের সর্বাধিক স্টাম্পিংয়ের মালিক হলেন মাহি।
সব মিলিয়ে সমালোচকদের ফের একহাত নিচ্ছেন মাহি। নিচ্ছেন তাঁর নিজের স্টাইলে। নিজের পারফরম্যান্সের ধারা বজায় রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর নিজের তৈরি করা রাস্তায়। যেখানে কেউ তাঁকে কী বলল তাতে তাঁর কিছু আসে যায় না।












Click it and Unblock the Notifications