সৌরভকে টপকে কিংবদন্তিদের স্পর্শের মুখে ধাওয়ান, জন্মদিনে অভিষেক হতে পারে ঈশানের
অপেক্ষা আর কিছুক্ষণের। তারপরই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শুরু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে। সবচেয়ে বেশি বয়সে ভারতকে একদিনের আন্তর্জাতিকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার ফাঁকে আজই বেশ কয়েকটি নজির গড়ার হাতছানি রয়েছে শিখর ধাওয়ানের সামনে। জন্মদিনে ওয়ান ডে অভিষেকের অপেক্ষায় ধোনির রাজ্যের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণ
|
১০ হাজারের দোরগোড়ায়
শিখর ধাওয়ানের ১০ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করতে দরকার ৩৫ রান। ভারতের ১৪তম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়বেন তিনি। ১৪২টি একদিনের আন্তর্জাতিকে ৫,৯৭৭ রান রয়েছে দিল্লির এই ওপেনারের। গড় ৪৫.২৮, ১৭টি শতরান ও ৩২টি অর্ধশতরান রয়েছে। ৩৪টি টেস্টে তাঁর রান ২,৩১৫, গড় ৪০.৬১। ৬৫টি টি ২০ আন্তর্জাতিকে শিখরের মোট রান ১,৬৭৩।

এলিট লিস্টে
ভারতীয়দের মধ্যে ষষ্ঠ দ্রুততম হিসেবে ১০ হাজার রান করতে চলেছেন শিখর। বিরাট কোহলি ১০ হাজার রান পূর্ণ করেছিলেন ২৩২টি ইনিংসে। সুনীল গাভাসকরের লেগেছিল ২৪৩টি ইনিংস। সৌরভ গঙ্গোপাধ্যায় ২৫৩টি ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। সচিন ও দ্রাবিড় করেছিলেন যথাক্রমে ২৫৬ ও ২৫৭টি ইনিংসে। শিখর ধাওয়ান এখনও অবধি ২৬০টি ইনিংস খেলেছেন। ফলে আজ যদি তিনি ১০ হাজার রান পূর্ণ করতে পারেন, তা হবে ২৬১তম ইনিংসে। এদিনের ম্যাচে ২৩ রান করলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান পূর্ণ করবেন শিখর। সৌরভের লেগেছিল ১৪৭টি ইনিংস। ধাওয়ান আজ খেলবে ১৪০তম ওয়ান ডে ইনিংস। ১৩৬টি ম্যাচে ওয়ান ডে-তে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন বিরাট।
— BCCI (@BCCI) July 17, 2021 |
অভিষেকের অপেক্ষায়
আজই জন্মদিন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষাণের। ২৩ বছর পূর্ণ করলেন। জন্মদিন স্মরণীয় হয়ে থাকতে পারে তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক দিয়ে। গতকাল কলম্বোয় ভারতের অনুশীলন দেখে ইঙ্গিত মিলেছে সঞ্জু স্যামসনের চেয়ে উইকেটকিপারের দৌড়ে এগিয়ে রয়েছেন ধোনির রাজ্যের এই তরুণ ক্রিকেটার। মার্চে ইংংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে অভিষেকের পর খেলেছিলেন দুটি ম্যাচ।












Click it and Unblock the Notifications