Chahal Dhanashree Divorce: ডিভোর্স মামলায় চাহালের থেকে ৬০ কোটি টাকা খোরপোষ দাবি ধনশ্রীর? মুখ খুলল পরিবার
Chahal Dhanashree Divorce: চার বছরের বৈবাহিক সম্পর্কে ইতি। ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ধনশ্রীর বিবাহবিচ্ছেদ (Divorce) নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চর্চা। যদিও আইনি প্রক্রিয়া পুরোপুরি মিটে গিয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। তারই মধ্যে খোরপোষ (Alimony Rumor) সংক্রান্ত আলোচনায় বুঁদ নেটাগরিকরা।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, বিবাহবিচ্ছেদের দরুণ চাহালের থেকে ৬০ কোটি টাকা (60 Crore Rupees) খোরপোষ দাবি করেছেন ধনশ্রী। শুক্রবার এসংক্রান্ত সমস্ত খবর গুজব বলে দাবি করল ধনশ্রীর পরিবার। একটি বিবৃতি জারি করে তারা জানায়, কোনও খোরপোষ চাওয়া হয়নি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধনশ্রীর পরিবারের।

বিবৃতিতে আরও বলা হয়, "খোরপোষের যে অ্যামাউন্ট নিয়ে এত গুজব ছড়ানো হচ্ছে, তা নিয়ে আমরা ক্ষুব্ধ। এরকম কোনও অঙ্ক চাওয়া হয়নি, অফারও করা হয়নি। এই সমস্ত গুজবের কোনও সত্যতা নেই। এরকম তথ্য যাচাই না করে পাবলিশ করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। শুধু মামলাকারী দুপক্ষই নয়, এধরনের ভুয়ো খবর প্রকাশের জেরে তাদের পরিবারেরও উপরও ব্যাপক প্রভাব পড়ে।"
গত কয়েক সপ্তাহ ধরেই চাহালের থেকে ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন ধনশ্রী, এমন খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এদিকে শুধু খোরপোষ সংক্রান্ত খবরই নয়, ধনশ্রী ও চাহালের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়ে গিয়েছে, সেই খবরেও সিলমোহর দিতে নারাজ ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন। শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে নিজের বিবৃতি জানান তিনি।
অদিতি জানান, "বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তবে একাধিক ভুয়ো তথ্য বাজারে ঘুরছে।" ধনশ্রী ও চাহালের ডিভোর্স নিয়ে চূড়ান্ত শুনানি হয়ে গিয়েছে বলে বেশকিছুদিন আগেই ইন্টারনেটে তা ছড়িয়ে পড়েছিল। যদিও একাধিক রিপোর্টে দাবি, বৃহস্পতিবারই বান্দ্রার কোর্টে হয়েছে চূড়ান্ত শুনানি। সূত্রের খবর, দম্পতিকে কাউন্সেলিং সেশন নেওয়ার পরামর্শ দেন বিচারক।
যদিও আদালতে ধনশ্রী ও চাহাল দুজনেই জানিয়ে দেন যে তাঁরা পারস্পারিক সম্মতির (Mutual Divorce) ভিত্তিতেই ডিভোর্স চেয়ে মামলা করেছেন। বিচারককে তারা আরও জানান, গত দেড় বছর ধরে আলাদাই থাকছেন তারা।
ডিভোর্সের মূল কারণ হিসেবে দুজনেই উল্লেখ করেছেন, একে অপরকে মানিয়ে নিতে পারছেন না স্বামী স্ত্রী। এদিকে তার মধ্যেই খোরপোষের ভুয়ো খবর ছড়িয়ে পড়াতে দুজনকেই অস্বস্তিতে পড়তে হয়েছে। ট্রোলেরও শিকার হতে হচ্ছে তাদের।












Click it and Unblock the Notifications