ধনশ্রী কেন শ্বশুরবাড়ির পদবি মুছলেন? এশিয়া কাপের আগে যুজবেন্দ্র চাহালের দাম্পত্য জীবন চর্চায়, তৈরি মিম

যুজবেন্দ্র চাহাল। ঘূর্ণিতে ঠকিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেট ভাঙেন। যদিও এবার তাঁর সংসার ভাঙতে চলেছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতই জল্পনায় ইন্ধন জোগাচ্ছে। প্রথমে চাহালের একটি পোস্ট এবং তারপর স্ত্রী ধনশ্রীর আরও একটি পোস্ট দেখেই দুইয়ে দুইয়ে চার করার চেষ্টায় অনেকে।

সম্পর্ক নিয়ে জল্পনা

ভারতীয় ক্রিকেট দলের তারকা দম্পতি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় এবং জনপ্রিয়ও বটে। যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ইনস্টাগ্রামে কখনও একসঙ্গে নাচের ভিডিও পোস্ট করেন, কখনও শেয়ার করেন নিজেদের মধ্যে মজা ও খুনসুটির ভিডিও। যদিও সম্প্রতি সেই পোস্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। গত ৩০ মে ধনশ্রী যে শেষ ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাতে চাহাল ও রাজস্থান রয়্যালসের তারকা জস বাটলারকে দেখা যাচ্ছে। এরপর ৩১ মে নিজের একটি নাচের ভিডিও ধনশ্রী পোস্ট করেন। তারপর থেকে আর কোনও পোস্ট দেখা যায়নি।

ইঙ্গিতবাহী পোস্ট

ধনশ্রী ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানেও নেই চাহাল। সম্প্রতি যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম স্টোরির একটি ছবি ভাইরাল হয়। যাতে লেখা নিউ লাউফ লোডিং। এতে জল্পনা শুরু হয়েছিল যুজবেন্দ্র ও ধনশ্রীর কোলে সন্তান আসতে চলেছে কিনা সেই বিষয়ে। ধনশ্রীর সঙ্গে নিজের ছবি ৮ অগাস্ট শেয়ার করেছিলেন চাহাল। ১৫ অগাস্ট বিরাট কোহলি স্ত্রী অনুষ্কার সঙ্গে জাতীয় পতাকা হাতে ছবি পোস্ট করেছিলেন। চাহাল কিন্তু সে পথে না হেঁটে নিজের ছবিই পোস্ট করেছিলেন যাতে দেখা যায় তিনি জাতীয় পতাকা একাই ধরে রয়েছেন।

ধনশ্রী মুছলেন চাহাল

এরই মধ্যে ধনশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে চাহাল শব্দটি মুছে ফেলা হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে উঠেছে জল্পনা। অনেকের আশঙ্কা, এটা কি তাঁদের দাম্পত্য ভাঙনের ইঙ্গিত? ইনস্টাগ্রামে ধনশ্রীর ৫১ লক্ষ ফলোয়ার। ধনশ্রী ভার্মা চাহাল হঠাৎ শুধুই ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) হওয়ায় অবাক অনেকেই। যদিও ধনশ্রী ও চাহাল দুজনেরই সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুজনের একসঙ্গে তোলা ছবিগুলি এখনও রয়েছে। গতকাল ধনশ্রী নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, রাজকন্যা সব সময়ই নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেন। এই ধরনের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে স্বাভাবিকভাবে চর্চা চলছে।

সোশ্যাল মিডিয়ায় সরগরম

ভারতীয় দল এই মুহূর্তে জিম্বাবোয়ে সফরে। চাহাল অবশ্য এই সিরিজে খেলছেন না। তিনি এশিয়া কাপে খেলবেন। তবে এরই মধ্যে চাহালের সংসারে ভাঙন ধরলে সেটাও তাঁর কাছে বড় ধাক্কা হতে পারে। মুম্বইয়ের দন্ত চিকিৎসক তথা কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের পরিণয় সম্পন্ন হয়েছিল ২০২০ সালে। তার কয়েক মাস আগে ধনশ্রীর ইউটিউব ক্লাসে ভর্তি হয়েছিলেন চাহাল। সেই সূত্রেই আলাপ ও পরিণয়। চাহালের খেলা থাকলে গ্যালারিতেও নিয়মিত হাজির থাকেন ধনশ্রী। কিন্তু এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, যাই হোক দাম্পত্য যেন না ভাঙে। অনেকের ধারণা, ঘটনা পরম্পরা এভাবে সাজিয়ে কোনও চমকও দিতে পারেন এই তারকা দম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+