T20 World Cup 2024: যাত্রী পরিষেবা না দিয়েই রোহিতদের আনতে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ
টি২০ বিশ্বকাপ জয় করে ফিরছে ভারতীয় দল। রোহিতদের বিমানেও রয়েছে বিশ্বজয়ের ছোঁয়া। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটির নাম এআইসি২৪ডব্লিউসি। অর্থাৎ এয়ার ইন্ডিয়া তাদের বিশেষ বিমানের নামের সঙ্গে জুড়ে দিয়েছে বিশ্বকাপের নাম। কিন্তু এই বিমানকে কেন্দ্র করেই দেখা গেল বিতর্ক। অভিযোগ উঠেছে যাত্রীদের পরিষেবা না দিয়েই সংশিকষ্ট বিমানটি আমেরিকা থেকে ভারতীয় দলকে আনতে চলে যায়। বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ এই নিয়ে চিঠি পাঠিয়েছে এয়ার ইন্ডিয়াকে।
বার্বাডোজ থেকে সরাসরি ভারতে আসার কোনও বিমান নেই। আমেরিকা হয়েই আসতে হয়। কিন্তু বার্বাডোজে ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকদিন ধরে আটকে ছিল ভারতীয় দল। তাদের দেশের ফেরানোর জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। কিন্তু এই বিমানটির নেয়ার্ক থেকে দিল্লি আসার কথা ছিল। এই বিমানের নামটিও ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে সম্পর্ক রেখেই রাখা হয়েছে। এআইসি২৪ডব্লিউসি 'AIC' এর সাথে 'Air India Chartered flight' এবং '24WC' প্রতিনিধিত্ব করে 'T20 বিশ্বকাপ 2024' জয়ের।

কিন্তু নির্ধারিত রুট বাতিল করে বিমানটিকে পাঠানো হয় বার্বাডোজে, যা নিয়ে শুরু হয়ে বিতর্ক। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ''যাত্রীদের ধন্যবাদ। নিজেদের অসুবিধা হলেও বিমান খালি করে দিতে তাঁরা আপত্তি করেননি। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে দেশে ফেরার ব্যবস্থা করতে আমাদের সঙ্গে সকলে হাসিমুখে সহযোগিতা করেছেন। এই বিমানের যাত্রীরাই চেয়েছেন ভারতীয় দলের বিশ্বজয়ী ক্রিকেটারেরা যাতে নির্বিঘ্নে দেশে ফিরতে পারেন।''
বৃহ্স্পতিবার সকাল ৬টায় দিল্লিতে নামবে ভারতীয় দল। সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় দল চলে যাবে মুম্বইয়ে। বোর্ডের তরফে বিশেষ বিমানের ব্যবস্থা থাকবে দলকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে ভারতীয় দল। এই রাস্তায় এক কিলোমিটার হুডখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রোহিত, বিরাট কোহলিদের।
T20 World Cup 2024: বিশ্বকাপ জিতেই বিরাট উন্নতি, আইসিসির অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে পাণ্ডিয়া
রোহিত শর্মা সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের কাছে আবেদন করেছেন, 'ভারতের ফ্যানদের জন্য বলছি, আমরা বিশেষ মুহূর্ত তোমাদের সকলের সঙ্গে সেলিব্রেট করতে চাই। তাই এই জয় উপভোগ করতে এবং প্যারেডে যোগ দিতে সকলে ৪ জুলাই মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে আসলে বিকেল ৫টা নাগাদ। ট্রফিটা ঘরে ফিরছে।' বিসিসিআই সচিব জয় শাহও তাঁর সোশ্যাল মিডিয়া লিখেছেন 'সেভ দ্য ডেট।' ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু করে মেরিন ড্রাইভ অবধি (১ কিলোমিটার) হুড খোলা বাসে প্যারেড হবে, সকলকে স্বাগত জানাই।












Click it and Unblock the Notifications