IPL 2024: বিশ্বকাপ জিতেও জীবনে আছে বিরাট আক্ষেপ, মেসি-রোনাল্ডোকে বাদ দিয়ে সেরা ফুটবলার বাছলেন গম্ভীর

রবিবার আরসিবির বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর এবার লিগের তলানিতে থাকা বিরাটদের বিরুদ্ধে খে‌লতে নামছে নাইট ব্রিগেড। তার আগে নাইট রাইডার্সের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দি‌লেন দলের মেন্টর গৌতম গম্ভীর। এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেকেআর সমর্থকদের আবেগ থেকে নিজের জীবনের আপেক্ষ নিয়ে মনের কথা জানালেন গম্ভীর।

প্রথমে তাঁর মিষ্টি হাসি্র প্রশংসা করা হয়। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, আমার হাসি নিয়ে এত প্রশংসা করার জন্য তোমাকে অনেযক ধন্যবাদ, আমার স্ত্রী-ও এত প্রশংসা করেনি কোনও দিন। মানুষ আমার হাসি দেখতে আসে না, মানুষ কেকেআরের জয় দেখতে আসে।" একইসঙ্গে কেকেআর ভক্তদের অকূন্ঠ প্রসংশা করে গম্ভীর বলেন, আমি বিশ্বাস করি যে কেকেআরের দেশে সবচেয়ে বিশ্বস্ত এবং আবেগী ভক্ত রয়েছে।"

Gautam Gambhir

এর আগে অধিনায়ক হিসেবে কেকেআরকে দুইবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন এবার মেন্টর হিসেবে তাঁর উপর রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। ক্রি্কেটার হোক বা মেন্টর। তাঁর লক্ষ্য যে এক সেটা উল্লেখ করেন গম্ভীর। তাঁর কথায়, আমি প্রতিবার মাঠে বিজয়ী হতে চাই। ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ।

দেশের হয়ে বিশ্বকাপ জিতলেও নিজের জীবনে একটা গভীর অক্ষেপ রয়েছে গম্ভীরের। সেটাও উল্লেখ করেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। গম্ভীরের কথায়, আমি ভারতীয় সেনাবাহিনীকে ভালোবাসি। সেটাই এখনো আমার প্রথম ভালোবাসা। আমার জীবনে একটাই আফসোস যে আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারিনি। আমি যখন একাদশ তম শ্রেণিতে ছিলাম তখন আমি এনডিএ-তে যোগদানের ইচ্ছে ছিল কিন্তু কখনও কখনও ভাগ্যের নিজস্ব বলে থাকে এবং আমি এনডিএর পরিবর্তে এনসিএ-তে চলে যাই।'

সেনা বাহিনী প্রসঙ্গে গম্ভীর আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা কেবল একটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলকে নয়, সমগ্র ভারতকে তাদের বাড়ি হিসাবে ডাকতে পারে। তারা তাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে, বেশিরভাগ সময় বাড়ি থেকে দূরে থাকে যা খুব কঠিন।"

সুনীল নারিন সম্পর্কে গম্ভীর বলেন, "আমি ইন্দোরে তাঁর আন্তর্জাতিক অভিষেকে সুনীল নারিনের মুখোমুখি হয়েছিলাম এবং ৭, ৮ বল খেলার পর আমি বুঝতে পারি তিনি খেলার কিংবদন্তি হয়ে উঠতে চলেছেন বিশেষ করে টি২০ ক্রিকেটে।"

রোনাল্ডো না মেসি কে তাঁর প্রিয় ফুটবলার? এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ওঁরা কেউই আমার পছন্দের ফুটবলার নন। আমার র্যাশফোর্ডের খেলা ভালো লাগে, তাই ওঁর নাম বলেছি। জিজ্ঞেস করা উচিত ছিল, মেসি আর রোনাল্ডোর মধ্যে ভালো ফুটবলার কে? তাহলে আমি উত্তর দিতাম।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+