দূষণ সত্ত্বেও ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হবে দিল্লিতে

বায়ু দূষণ সত্ত্বেও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা)। বিসিসিআই-র একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে

বায়ু দূষণ সত্ত্বেও ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা)। বিসিসিআই-র একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে।

দূষণ সত্ত্বেও ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি হবে দিল্লিতে

সূত্রের খবর, দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছে অনুমতি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর অরুণ জেটলি স্টেডিয়ামে ওই ম্যাচ হওয়া নিয়ে আর কোনও বাধা নেই বলে বিসিসিআই-র ওই সূত্রের তরফে দাবিও জানানো হয়েছে।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। কড়াকড়ি সত্ত্বেও দীপাবলিতে দিল্লিতে প্রচুর পোড়ানো হয় এবারও। ফল স্বরূপ বাতাসে বেড়ে যায় দূষণের মাত্রা। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বা সাফারের মানদণ্ড অনুযায়ী এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৫০ হলে যথার্থ। তা ১০০ ছুঁলেও মেনে নেওয়া যায়। কিন্তু দূষণের সূচক সেই মাত্রা ছাড়িয়ে গেলে বিপদ বাড়তে থাকে বলে বক্তব্য। সেখানে দিল্লিতে ইতিমধ্যেই এয়ার কোয়ালিটি ইনডেক্সে মাত্রা ৩৫০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে আদৌতে ক্রিকেট সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে দিল্লিতে ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা নিয়ে চিন্তা বাড়ে। বছর দুই আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দিল্লির দূষণ বাধা হয়েছিল। সেই টেস্টে লঙ্কান ক্রিকেটাররা মুখোশ পরে মাঠে নেমেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+