ড্রেসিংরুমেই যত কাণ্ড! 'কালু' কাণ্ডে ভারতীয় ফাস্ট বোলারের কাছে ক্ষমা দাবি স্যামির
ড্রেসিংরুমেই যত কাণ্ড! 'কালু' কাণ্ডে ভারতীয় ফাস্ট বোলারের কাছে ক্ষমা দাবি স্যামির
আইপিএলে বর্ণ বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ এনেছেন ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া ড্যারেন স্যামি। তাঁর প্রাক্তন সতীর্থরা এমন কোনও ঘটনার কথা অস্বীকার করতেই রীতিমতো ভিডিও পোস্ট করে এ ব্যাপারে ফের সরব হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। টিম ইন্ডিয়ার এক ফাস্ট বোলারের কাছে ক্ষমা দাবি করেছেন ড্যারেন স্যামি।

ফ্লয়েডের মৃত্যুতে সরব স্যামি
পুলিশি হেফাজতে ৪৬ বছরের আফ্রো-মার্কিনি জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে বিশ্ব। করোনা ভাইরাসের ভয়াবহে আবহেও উত্তাল হয়েছে আমেরিকার বিভিন্ন প্রান্ত। ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছিলেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তুলে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি। আইসিসি সহ সব দেশের ক্রিকেট বোর্ডকে জর্জ ফ্লয়েডের রহস্যজনক মৃত্যুর বিরুদ্ধে সরব হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এখনই সবাই ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন ক্যারিবিয়ান তারকা।

নিশানায় আইপিএল
বর্ণবৈষম্য ইস্যুতে আইপিএল-কে নিশানা করেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময় তাঁকে 'কালু' ডাক শুনতে হয়েছে। প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হলেও, এর প্রকৃত অর্থ বোঝার পর তিনি নিজের মেজাজ ধরে রাখতে পারছেন না বলেও জানান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

অভিযোগ অস্বীকার
সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্যারেন স্যামির সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ ঘটার অভিযোগ অস্বীকার করেন তাঁর প্রাক্তন সতীর্থরা। ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল, অল রাউন্ডার ইরফান পাঠান ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
|
সামির জবাব
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় ড্যারেন স্যামি অভিযোগ করেছেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্রেসিং রুমেই তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। সেই সময়ের কয়েকজন সতীর্থ তাঁকে 'কালু' বলে ডাকতেন বলে অভিযোগ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের। তাঁর এও অভিযোগ, বেশ কয়েকবার না করা সত্ত্বেও একই অভ্যাস ড্রেসিং রুমে জারি থাকে। সামির কথায়, তিনি ভেবেছিলেন হয়তো ভালো অর্থে ওই শব্দ ব্যবহার করা হচ্ছে। কিন্তু তিনি যে ভুল ছিলেন তা এখন বুঝতে পারছেন বলে দাবি প্রাক্তন ক্যারিবিয়ান তারকার।

ক্ষমার দাবি
যদিও এই ইস্যুতে কারও নাম উল্লেখ করেননি ড্যারেন স্যামি। শুধু বলেছেন, যে সতীর্থরা তাঁকে সেই সময় 'কালু' বলে সম্বোধন করতেন, তাঁদের তিনি মেসেজ করবেন। তাঁকে সত্যিই বিদ্বেষের শিকার হতে হয়েছে কিনা, সেই সব ক্রিকেটারদের কাছ থেকেই জানতে চাইবেন স্যামি। যদি সত্যিই তাঁকে খাটো করার জন্য ওই শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তবে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওয়েস্ট ইন্ডিজকে দু-বার বিশ্বকাপ দেওয়া অধিনায়কের।
|
ভারতীয় ফাস্ট বোলার
ড্যারেন স্যামি কারও নাম প্রকাশ্যে না আনলেও টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মার এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে স্পষ্ট বোঝা যায়, ক্যারিবিয়ান ক্রিকেটারের বিষ নজরে রয়েছেন তিনিও। এক ছবিতে স্যামিকে 'কালু' বলে সম্বোধন করেছেন ইশু। ছবিতে ভারতীয় ফাস্ট বোলার ভূবনেশ্বর কুমার ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও দেখা যাচ্ছে।
|
তবে কি লক্ষ্মণও!
২০১৪ সালে ভিভিএস লক্ষ্মণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। সেই বার্তায় কেন নিজেকে 'কালু' বলে সম্বোধন করেছিলেন স্যামি, তা নিয়ে প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মনে। তবে কি ভারতীয় কিংবদন্তি তথা সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন মেন্টর লক্ষ্মণ নিজেও স্যামিকে ওই নামেই ডাকতেন, উঠছে প্রশ্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications