দেওধর ট্রফিতে ইন্ডিয়া এ দলকে বড় ব্যবধানে হারালো ইন্ডিয়া বি
দেওধর ট্রফির ২০১৯-২০ মরসুমে ইন্ডিয়া বি দলের দারুণ শুরু। ইন্ডিয়া এ দলকে ইন্ডিয়া বি দল হারালো ১০৮ রানের ব্যবধানে। রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ইন্ডিয়া বি দলের হয়ে ব্যাটে নায়ক রুতুরাজ গাইকোয়াড
দেওধর ট্রফির ২০১৯-২০ মরসুমে ইন্ডিয়া বি দলের দারুণ শুরু। ইন্ডিয়া এ দলকে ইন্ডিয়া বি দল হারালো ১০৮ রানের ব্যবধানে।
রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ইন্ডিয়া বি দলের হয়ে ব্যাটে নায়ক রুতুরাজ গাইকোয়াড, বাবা অপরাজিত, বলে নায়ক রুশ কালারিয়া।
ম্যাচে ওপেনার গাইকোয়াড ১২২ বলে ১১৩ রান করেন। ইনিংস সাজানো ৮টি চার ও ৪টি ছয় দিয়ে। মিডল অর্ডারে নেমে বাবা অপরাজিতও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১০১ বল খেলে ১০১ রান করেন অপরাজিত। ইনিংস সাজানো ৬টি চার ও ২টি ছয় দিয়ে। দু'জনের শতরানে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০২ রান তোলে ইন্ডিয়া বি।
That's that from Ranchi as India B win by 108 runs against India A. pic.twitter.com/kNEvjED4Kr
— BCCI Domestic (@BCCIdomestic) October 31, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জবাবে ৪৭.২ ওভার ব্যাট করে ইন্ডিয়া এ ১৯৪ রানে অলআউট হয়। দলের হয়ে একমাত্র অধিনায়ক হনুমা বিহারী ৫৯ রান করেন। বাকিরা সেভাবে রান করতে পারেননি।
Baba Aparajith joins the party. Brings up his century off as many deliveries.
Live - https://t.co/4gdJYwmrlI #DeodharTrophy pic.twitter.com/jkbRz1IdxV
— BCCI Domestic (@BCCIdomestic) October 31, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিজয় হাজারে ট্রফিতে নজড় কাড়ার পর এবার দেওধর ট্রফিতে ভারতীয় বি দলের বিরুদ্ধে বল হাতে ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন কালারিয়া। মহম্মদ সিরাজ ২টি উইকেট পেয়েছেন। ইন্ডিয়া বি দল ম্যাচ জেতে ১০৮ রানের ব্যবধানে।
A magnificent 💯 for Ruturaj Gaikwad.
He departs after scoring 113 runs.
India B 221/3 https://t.co/4gdJYwmrlI #DeodharTrophy pic.twitter.com/JRnzQX8tdi
— BCCI Domestic (@BCCIdomestic) October 31, 2019
Click it and Unblock the Notifications