ইডেনে নাটকীয় ক্রিকেট, কর্ণাটককে হারিয়ে রনজি ফাইনালে বিদর্ভ

রনজিতে নতুন মাইলস্টোন বিদর্ভের। এই প্রথম রনজির ফাইনালে উঠল এই দল। 

রনজির ফাইনালে দিল্লির মুখোমুখি হল বিদর্ভ। ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে হেভিওয়েট কর্ণাটককে হারিয়ে ফাইনালের টিকিট যোগাড় করে নিল বিদর্ভ।

ইডেনে নাটকীয় ক্রিকেট, কর্ণাটককে হারিয়ে রনজি ফাইনালে বিদর্ভ

অধিনায়ক বিনয় কুমার, অভিমন্যু মিঠুন, সতীশ গোপালরার চেষ্টা করেছিলেন কিন্তু ফাইনালে কর্ণাটককে তোলার কিন্তু ইডেনে নতুন নাটকে জমজমাট ম্যাচ জিতে নিল বিদর্ভ। পাশাপাশি এই প্রথম রনজির ফাইনালে পৌঁছে গেল তারা। বৃহস্পতিবারের ম্যাচে ৫ রানে জিতে উচ্ছ্বাসে বয়ে যায় বিদর্ভ। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৬৮ রানে ৭ উইকেট নিলেন রজনীশ গুরবানি।

দ্বিতীয় এই সেমিফাইনালে প্রথম ইনিংসে ১৮৬ রান তুলেছিল বিদর্ভ। কর্ণাটক প্রথম ইনিংসে তুলেছিল ৩০১ রান। এদিকে দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান তোলে বিদর্ভ। জয়ের জন্য কর্ণাটকের চতুর্থ ইনিংসে লক্ষ্য ছিল ১৯৮ রান। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা।

বিনয় কুমার ,অভিমন্যু মিঠুন ও সতীশ গোপালরা একটা লড়াকু চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ১৯২ রানে থেমে যায় কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। এর আগে বাংলা লজ্জাজনক ভাবে হেরে দিল্লিকে ফাইনালের টিকিট কার্যত উপহার দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+