টি২০ ক্রিকেটে ত্রিশতরানের ইনিংস খেলল দিল্লির তরুণ
বিশ্বের যেকোনও স্তরে টি২০ ক্রিকেটে ত্রিশতরানের ইনিংস খেলে ইতিহাস গড়লেন দিল্লির মোহিত অহলাওয়াত। প্রথম ব্যাটসম্যান হিসাবে করলেন ত্রিশতরান।
নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : বিশ্বের যেকোনও স্তরে টি২০ ক্রিকেটে ত্রিশতরানের ইনিংস খেলে ইতিহাস গড়লেন দিল্লির মোহিত অহলাওয়াত। [এক ওভারের ৬ বলে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড]
দিল্লির ললিতা পার্কে স্থানীয় টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় ২১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান মোহিত অহলাওয়াত এই কীর্তি করে দেখিয়েছেন। মাভী একাদশের হয়ে খেলে ফ্রেন্ডস একাদশের বিরুদ্ধে মোহিত একাই ত্রিশতরান করেছেন। [ম্যাচে একজন করলেন ১৬০ রান, বাকী দশজন আউট ০ রানে]

জানা গিয়েছে, মোহিত মাত্র ৭২ বলে ত্রিশতরান করেছেন। নিজের এই ইনিংসে মোট ৩৯টি ছক্কা ও ১৪টি চার হাঁকিয়েছেন তিনি। ইনিংসের ১৮ ওভারের মাথায় নিজে ব্যক্তিগত ২৫০ রানে ব্যাট করছিলেন মোহিত। বাকী ২ ওভারে একাই ৫০ রান করে ত্রিশতরান পূর্ণ করেন তিনি। যার মধ্যে শেষ ওভারে ৩৪ রান নেন। এবং ইনিংসের শেষ ৫ বলে ৫টি ছক্কা হাঁকান। [এই মুহূর্তে কোন কোন খেলায় সেরার সেরা ভারত? জানেন কি?]
সবমিলিয়ে ফ্রেন্ডস একাদশের বিরুদ্ধে মোহিতের মাভী একাদশ নির্ধারিত ২০ ওভারে ৪১৬ রান করে। মোহিতের সঙ্গী আর এক ব্যাটসম্যান গৌরব ৩৯ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন। [প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]
প্রসঙ্গত, ক্লাব ক্রিকেট বাদে ধরলে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের। তিনি করেছেন ১৭৫ রান। তবে ক্লাব ক্রিকেটের ম্যাচে মোহিত গেইলকেও ছাপিয়ে গেল।












Click it and Unblock the Notifications