মাস্ট উইন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লির, দলেও চমক রাখলেন তরুণ অধিনায়ক
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের দলে দু'টি পরিবর্তন এনেছেন শ্রেয়াস।
আজ উপ্পলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ায় এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে দিল্লির কাছে। হায়দরাবাদকে হারাতে পারলে অনেকটা সুবিধাজনক জায়গায় পৌছে যাবে দিল্লি।

এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের দলে দু'টি পরিবর্তন এনেছেন শ্রেয়াস। কলিন মুনরোর পরিবর্তে এই ম্যাচে ড্যানিয়াল ক্রিস্টিয়ানকে খেলাচ্ছে দিল্লি এবং শাহবাজ নাদিমের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন নমন ওঝা।
দিল্লি ডেয়ারডেভিলসের মতো নিজেদের দলেও পরিবর্তন এনেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাসিল থাম্পির পরিবর্তে চোট সারিয়ে এই ম্যাচে হায়দরাবাদের জার্সি গায়ে ফিরলেন ভুবনেশ্বর কুমার।

Come on, Shrey! 👊#DilDilli #Dhadkega #SRHvDD pic.twitter.com/D7BM7srxPd
— Delhi Daredevils (@DelhiDaredevils) May 5, 2018

এক ঝলকে দেখে নেওয়া যাক কারা কারা খেলছেন আজ দুই দলে
সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রাশিদ খান, সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, নমন ওঝা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, লিয়াম প্লাঙ্কিট, অমিত মিশ্র, আভেস খান, ট্রেন্ট বোল্ট

Click it and Unblock the Notifications