দিল্লি-রাজস্থান ম্যাচে শেষ মুহূর্তে কোনও বদল হচ্ছে কি! কারা থাকছেন প্রথম একাদশে

ম্যাচ জিততে প্রথম একাদশে কারা ঠাঁই পেতে পারেন? জেনে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

সম্মানরক্ষার লড়াইয়ে নামছে দিল্লি ডেয়ারডেভিলস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে হার মানেই দিল্লির প্লে-অফের আশা প্রায় শেষ। আর রাজস্থানের হার মানে লিগ টেবলের শেষেই থেকে যাওয়া। ফলে তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে সম্মানরক্ষার লড়াইয়ে নামছেন অজিঙ্ক রাহানে। ম্যাচ জিততে প্রথম একাদশে কারা ঠাঁই পেতে পারেন? জেনে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।

দিল্লি-রাজস্থান ম্যাচে শেষ মুহূর্তে কোনও বদল হচ্ছে কি! কারা থাকছেন প্রথম একাদশে

রাহুল ত্রিপাঠী আইপিএলে পুরোপুরি ব্যর্থ ৮টি ম্যাচ খেলে করেছেন মাত্র ৭৯ রানষ তবে তিনি আজও অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করবেন। তিনে সঞ্জু স্যামসন, চারে বেন স্টোকস ও পাঁচে জোস বাটলার খেলবেন রাজস্থানের হয়ে।

সঞ্জু রানের মধ্যে রয়েছেন। স্টোকস ও বাটলার দুজনেই এখনও পর্যন্ত ভালো খেলে দলকে এখনও জেতাতে পারেননি। এদিন দুজনে ফর্মে ফিরলে দলের লাভ। মাহিপাল লোমরোর ও কৃষ্ণাপ্পা গৌতম ছয় ও সাতে ব্যাট করবেন। গৌতম একটি ম্যাচে ১১ বলে ৩৩ করে দলকে জিতিয়েছেন। লোয়ার অর্ডারে তিনি ভালো খেলতে পারেন। আট নম্বরে নামবেন জোফ্রা আর্চার।

নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি আগের ম্যাচে ভালো বল করেছেন। তিনি নয় নম্বরে খেলবেন। এছাড়া বাকী দুই জোরে বোলার হলেন ধবল কুলকার্নি ও জয়দেব উনাদকাট।

দিল্লি দলের খুব বেশি পরিবর্তন হবে না সম্ভবত। শ্রেয়স আইয়ার আগের দুই ম্যাচের দলই অপরিবর্তিত রাখবেন। পৃথ্বী শ ও কলিন মুনরো ওপেন করবেন। শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ তিন ও চারে নামবেন। পাঁচে গ্লেন ম্যাক্সওয়েল, ছয়ে বিজয় শঙ্কর, সাতে রাহুল তেওটিয়া, আটে লিয়াম প্ল্যাঙ্কেট খেলবেন।

এছাড়া নয় থেকে এগারো নম্বরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলবেন ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও অমিত মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+