আইপিএল ৮-এ দিল্লির অধিনায়ক হলেন ডুমিনি
নয়াদিল্লি, ২৬ মার্চ : বিশ্বকাপের মাঝেই বেজে গেল আইপিএলের দামামা। ৮ এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলের অষ্টম মরশুমে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক নির্বাচিত হলেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি।
দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডারের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ। গতবারের মরশুমে দিল্লির হয়ে অসাধারণ খেলেন জেপি। তাছাড়া সম্প্রতি প্রোটিয়া টি-২০ দলের অধিনায়কের দায়িত্বও তিনি পেয়েছেন।

দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক নির্বাচিত হওয়ার খবর শুনে ডুমিনি জানিয়েছেন, দিল্লি ফ্যাঞ্চাইজির কাছ থেকে এরকম সমর্থন পেয়ে তিনি সম্মানিত। এতজন ভালো খেলোয়াড়কে নিয়ে খেলার অভিজ্ঞতা অনন্য। আগামী মরশুমে ভালো কিছু করার জন্যও তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ডুমিনি।
ডেয়ারডেভিলসের প্রধান কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, সামনের মরশুমে অধিনায়কত্ব করার জন্য জেপি একেবারে সঠিক পছন্দ। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকার সময় আমি খুব কাছ থেকে ওঁকে দেখেছি। ওঁর অভিজ্ঞতা দলকে এগিয়ে নিয়ে যাবে।












Click it and Unblock the Notifications