Gautam Gambhir: গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনি জটিলতার মধ্যে জড়ালেন টিম ইন্ডিয়ার কোচ
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না গৌতম গম্ভীরের। তাঁর কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম বার হারতে হয়েছে ভারতীয় দলকে। এবার মাঠের বাইরে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে গেলেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
দিল্লির একটি আদালত ফ্ল্যাট ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগে প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে জড়িত করে তাঁর বিরুদ্ধে পুনরায় তদন্ত চালু করার নির্দেশ দিয়েছেন। এরআগে এই সংক্রান্ত মামলায় নিম্ন আদালত গৌতম গম্ভীরকে অব্যাহতি দিয়েছিল।

তবে দিল্লির উচ্চ আদালতের বিচারক বিশাল গগনে গম্ভীরকে অব্যাহতি দেওয়ার নিম্ন আদালতের পূর্ববর্তী সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছেন। এই মামলাতে অন্য সমস্ত অভিযুক্তদের সঙ্গে গৌতম গম্ভীরের বিরুদ্ধেও যে তদন্ত প্রক্রিয়া চালু থাকবে সেটা স্পষ্ট উল্লেখ করেছেন বিচারপতি।
অভিযোগগুলি গৌতম গম্ভীরের ভূমিকার বিষয়ে আরও তদন্তের যোগ্যতা রাখে," বিচারক গগনে এই বিষয়ে এমনই নির্দেশ দিয়েছেন৷ এই মামলাটি প্রাথমিকভাবে রিয়েল এস্টেট সংস্থা রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল৷ লিমিটেড, এইচ আর ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড, ইউ এম আর্কিটেকচারস অ্যান্ড কন্ট্রাক্টরস লিমিটে।
ভারতীয় দলের বর্তমান কোচ গম্ভীর (যিনি কোম্পানিগুলির যৌথ উদ্যোগের জন্য একজন পরিচালক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করেছিলেন), বিনিয়োগকারীদের প্রতারিত করা হয়েছে বলে দাবি করে। ফলে তাঁর বিরুদ্ধেও এখন তদন্ত প্রক্রিয়া চলবে। যা কিছুটা হলেও গম্ভীরের বিড়ম্বনা বাড়িয়ে তুলল।
কয়েকমাস আগেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন গম্ভীর। তাঁর কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতলেও হারতে হয়েছে একদিনের সিরিজ। অন্যদিকে, বাংলাদেশকে টেস্টে হোয়াইটওয়াশ করলেও নিউজিল্যান্ডের কাছে সিরিজে হারতে হল।
IND vs NZ: উন্নতির ধারা অব্যাহত রাখলেন যশস্বী, মুম্বইতে খেলেত নামার আগে বিরাট পতন কোহলি-পন্থের
কঠিন সময়ে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ কয়েকদিন আগে জানিয়েছিলেন, 'পরপর দুটো টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড দাপটের সঙ্গে ভারতীয় দলকে হারাল। এই সিরিজ হারটা চিন্তার অন্যতম কারণ হতে পারে। গম্ভীর সদ্য দলের কোচের দায়িত্বে এসেছেন। বিপুল প্রত্যাশা থাকা একটা দলের কোচের দায়িত্ব নেওয়া এতটাও সহজ নয়। ওর কোচিং কেরিয়ারের সবেমাত্র সূচনা হয়েছে। আমি আশাবাদী ও খুব তাড়াতাড়ি শিখে যাবে।' ২০১৯ সালে বিজেপির টিকিটে সাংসদ হন। কিন্তু ২০২৪ সালের ভোটে লড়েননি গম্ভীর।












Click it and Unblock the Notifications