IPL 2022: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল দিল্লি
IPL 2022: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। এই ম্যাচে প্রথম একাদশে দু'টি পরিবর্তন করেছে পাঞ্জাব কিংস। ওডেন স্মিথের পরিবর্তে পাঞ্জাবের ফ্রাঞ্চাইজিটির হয়ে এই ম্যাচে সুযোগ পয়েছেন নাথান এলিস এবং চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল।

অপর দিকে, একটি পরিবর্তন হয়েছে দিল্লি ক্যাপিটালসেরও। কোভিড আক্রান্ত মিচেল মার্শের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন সরফরাজ খান। পাঞ্জাব এবং দিল্লি দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে। দিল্লি রয়েছে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাঞ্জাব রয়েছে সপ্তম স্থানে। ফলে দুই দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সেই দলই অনেকটা সুবিধাজনক জায়গা পৌঁছে যাবে, অপর দিকে, পরাজিত দলকে বেশ বিপাকে পড়তে হবে এই ম্যাচে হারলে।
দিল্লি ক্যাপিটলস:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোভমান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, খালিল আহমেদ
পাঞ্জাব কিংস:
শিখর ধাওয়ান, ময়ঙ্ক আগারওয়াল (অধিনায়ক), জনি বেয়ারস্ট্রো, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, নাথান এলিস, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications