IPL 2021: আইপিএলে কাল দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ, ফিরতি সাক্ষাতের দলে কারা?
চলতি আইপিএলের ৩৩তম ম্যাচে বুধবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের প্রথমার্ধে সানরাইজার্স হায়দরাবাদ সাতটির মধ্যে মাত্র একটি ম্যাচে জেতায় পয়েন্ট তালিকায় রয়েছে একেবারে নীচে। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড অধিনায়ক এই নিয়ে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে অবধি ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের দল অবশ্য এখন দুইয়ে রয়েছে, সমসংখ্যক পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে একে।
|
ঋদ্ধি ভরসা সানরাইজার্সের
প্লে অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে কার্যত সব ম্যাচেই জিতে অসাধ্য সাধন করতে হবে সানরাইজার্স হায়দরাবাদকে। কাজটা খুবই কঠিন। তবু লড়াই চালাতে প্রস্তুত কেন উইলিয়ামসনের দল। প্রথমার্ধে মোট ২১ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েও সাফল্যের রাস্তা খোলেনি হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির। একজন জোরে বোলারও সাতটি ম্যাচের সব কটিতে খেলেননি। এখনও অবধি এবারের আইপিএলে সানরাইজার্সের সর্বাধিক রান সংগ্রহকারী জনি বেয়ারস্টো আবার দ্বিতীয়ার্ধে নেই। ফলে ঋদ্ধিমান সাহা প্রথম একাদশে আসছেনই। সেই সঙ্গে টি নটরাজনের প্রত্যাবর্তন কিছুটা স্বস্তি দেবে সানরাইজার্সকে।
|
শক্তি বেড়েছে কমলা বাহিনীর
প্রথম সাক্ষাতে সানরাইজার্সের কার্যত জেতা ম্যাচ টাই হয়েছিল, সুপার ওভারে পরাস্ত হয় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স। সেই ম্যাচে ঝকঝকে হাফ সেঞ্চুরি এসেছিল উইলিয়ামসনের ব্যাট থেকে। বেয়ারস্টোর পরিবর্ত হিসেবে শেরফান রাদারফোর্ডকে নিয়েছে সানরাইজার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাদারফোর্ড ১১ ম্যাচে ২৬২ রান করেছেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে তিনটি অর্ধশতরান করেছেন, স্ট্রাইক রেট ১২৭.১৮। কিন্তু তিনি প্রথম একাদশে থাকবেন কিনা নিশ্চিত নয়। সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, কেন উইলিয়ামসন (উইকেটকিপার), কেদার যাদব, আব্দুল সামাদ, জেসন হোল্ডার বা মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, সন্দীপ শর্মা।
|
শ্রেয়স-অশ্বিন একাদশে
শক্তি বেড়েছে দিল্লি ক্যাপিটালসেরও। শ্রেয়স আইয়ার প্রথমার্ধে ছিলেন না কাঁধে চোটের কারণে। তিনি ফিরতেই দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং শক্তি আরও মজবুত হয়েছে ক্যাপিটালসের। ঋষভ পন্থই নেতৃত্ব দেবেন। রবিচন্দ্রন অশ্বিনকেও ফের আইপিএলে পাবে দিল্লি ক্যাপিটালস। পরিবারে করোনা থাবা বসানোয় আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন। তবে তিনি টি ২০ বিশ্বকাপের আগে দিল্লির হয়ে সব ম্যাচই খেলবেন এটা কার্যত নিশ্চিত। এবারের আইপিএলে পাওয়ারপ্লেতে রীতিমতো শাসন করছেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। সেই ধারা অব্যাহত রেখেই শেষ চারে জায়গা পাকা করতে চাইবেন পন্থরা। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নর্টজে, আবেশ খান।
|
ফেভারিট দিল্লিই
দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ ১৯টি আইপিএল ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ১১টিতে, দিল্লি আটটিতে। গত বছরের আইপিএলে সংযুক্ত আরব আমিরশাহীতে এই দুই দল পরস্পরের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছিল। দুবাইয়ে সানরাইজার্স জেতে ৮৮ রানে, আবু ধাবিতে ফিরতি সাক্ষাতে সানরাইজার্সই জেতে ১৫ রানে। কিন্তু প্লে অফে সানরাইজার্সকে আবু ধাবিতে ১৭ রানে হারিয়ে দিয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। আগামীকাল একটি উইকেট পেলেই টি ২০-তে অশ্বিন ২৫০তম উইকেটটি ঝুলিতে পুরবেন, তৃতীয় ভারতীয় বোলার হিসেবে। পীযূষ চাওলা ও অমিত মিশ্র দুজনেই ২৬২টি করে টি ২০ উইকেট পেয়েছেন।
🗣️ "If we do the same thing and give 10-15% extra, I think we’re going to cross the line." #IPL2021 is back and we've got @RishabhPant17 and @RickyPonting to answer questions from the media ahead of our 1st game 🤩#YehHaiNayiDilli #DCvSRHhttps://t.co/LaychCMsP3
— Delhi Capitals (@DelhiCapitals) September 21, 2021
.@davidwarner31 doing what he does best, timing the ball perfectly 🙌 #OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/g6TwUlZiCQ
— SunRisers Hyderabad (@SunRisers) September 21, 2021
Positive vibes only as the #Risers got together at our team-bonding dinner last night. #OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/Do1L8mysIK
— SunRisers Hyderabad (@SunRisers) September 21, 2021












Click it and Unblock the Notifications