IPL 2021: গুরু ধোনির সঙ্গে শিষ্য পন্থের আইপিএল ফাইনালে ওঠার লড়াই! ক্যাপিটালসের সঙ্গে কিংস দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রবিবাসরীয় মহা-ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। যে দল এই ম্যাচ জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে আইপিএলের ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সামনেও থাকবে একটা সুযোগ। যে দল প্রথম কোয়ালিফায়ারে হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে এলমিনেটরে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। দিল্লি লিগের রাউন্ড রবিন পর্বের শেষে এক নম্বর দল হিসেবেই প্লে অফে গিয়েছে। শেষ তিন ম্যাচে হারায় চেন্নাই সুপার কিংস ছিল দ্বিতীয় স্থানে। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে এগিয়েই শুরু করবে দিল্লি। তবে চেন্নাই সর্বদা বিপজ্জনক।

ফেভারিট দিল্লি

ফেভারিট দিল্লি

বিগত দুই বছরের মতো এ বছরও ধারাবাহিকতা দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে তৃতীয় হয়ে প্লে অফে গিয়েছিল দিল্লি। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায়। গত বছরের আইপিএলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিল দিল্লি। ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। তবে পরিসংখ্যানের নিরিখে এবারের প্রথম কোয়ালিফায়ারে এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসই। তবে শেষ তিনটি ম্যাচ তথা দিল্লির কাছে এবার দুটি ম্যাচ হারলেও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হাল্কাভাবে নিচ্ছে না ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ফের গুরু-শিষ্যের লড়াই দেখা যাবে আইপিএলে। আর সেই লড়াইয়ে সব সময়ই বিপজ্জনক দল সিএসকে। তবে দিল্লি ক্যাপিটালস দুবাইয়েই সিএসকে বধ সেরেছে। দুবাইয়ে দিল্লি এবারের আইপিএলে দুটি ম্যাচ রান তাড়া করে জিতেছে। একটিতে আগে ব্যাট করে হেরেছে, তাও শেষ বলের থ্রিলারে।

পারস্পরিক সাক্ষাতে

পারস্পরিক সাক্ষাতে

আইপিএলে দিল্লি ও চেন্নাই পরস্পরের বিরুদ্ধে মোট ২৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে সিএসকে জিতেছে ১৫টিতে, দিল্লি ১০টিতে। তবে ২০২০ ও চলতি আইপিএলে দুটি সাক্ষাতে দুবার করেই সিএসকে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালস হারিয়েছিল সাত উইকেটে। ৫৪ বলে ৮৫ রান করে ম্যাচের সেরা হন শিখর ধাওয়ান। ফিরতি সাক্ষাতে দুবাইয়ে দিল্লি জিতেছে ৩ উইকেটে, ম্যাচের সেরা হন অক্ষর প্যাটেল। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে শারজায় শিখর ধাওয়ানের ৪৮ বলে অপরাজিত ১০১ রানের দৌলতে দিল্লি ক্যাপিটালস ধোনিদের হারিয়েছিল ৫ উইকেটে। ফিরতি সাক্ষাতে দুবাইয়ে দিল্লি জেতে ৪৪ রানে। পৃথ্বী শ ৪৩ বলে ৬৪ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। ২০১৮ ও ২০১৯ সালের আইপিএলে দুটি করে ম্যাচেই আবার জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস। দুই দলের প্লে অফে শেষ সাক্ষাতেও দিল্লিকে হারিয়ে ছিটকে দিয়েছিলেন ধোনিরা।

পন্থদের সম্ভাব্য একাদশ

পন্থদের সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস তিন বিদেশি নিয়ে খেলছে। মার্কাস স্টইনিসের ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও শুক্রবার ঋষভ পন্থ জানিয়েছিলেন রবিবার প্রথম কোয়ালিফায়ারে স্টইনিসের খেলার সম্ভাবনার কথা। সেক্ষেত্রে তিনি দলে আসবেন রিপল প্যাটেলের জায়গায়। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস বা রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।

ধোনিবাহিনীর সম্ভাব্য একাদশ

ধোনিবাহিনীর সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস পাচ্ছে না স্যাম কারানকে। ফলে নিশ্চিতভাবেই অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়েইন ব্র্যাভোর উপরই আস্থা রাখতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। সুরেশ রায়না দলে কামব্যাক করবেন, নাকি রবিন উথাপ্পাই থাকবেন মিডল অর্ডারে সেটাও দেখার। দিল্লির মতো সিএসকে-র ওপেনাররাও যথেষ্টই শক্তিশালী। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, অম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা বা সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।

টস জিতলে ফিল্ডিং?

দুবাইয়ে শিশির ম্যাচে প্রভাব ফেলতে পারে। তাই টস জিতলে সেই দল রান তাড়া করতেই চাইবে। দুবাইয়ে এবার ১০টি সান্ধ্যকালীন ম্যাচের সাতটিতে রান তাড়া করা দল জয় ছিনিয়ে নিয়েছিল। তবে যে তিনটি দল প্রথমে ব্যাট করে এখানে জিতেছে তাদের মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস। ফলে রবি-সন্ধ্যায় গুরু-শিষ্যের জমজমাট লড়াইয়ের প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+