'নয়ি দিল্লি কা নয়ি জার্সি' প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

'নয়ি দিল্লি কা নয়ি জার্সি' প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

আর কয়েক দিনের মধ্যেই ২০২১ সালের আইপিএল শুরু হবে। করোনা ভাইরাসের আবহে ভারতেই অনুষ্ঠিত হবে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। যেখানে আট দলের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। গত মরসুমে সাড়া জাগানো দলগুলির মধ্যে অন্যতম দিল্লি ক্যাপিটালস এবার কেমন পারফরম্যান্স করে, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। তার আঁচ নিয়েই নতুন জার্সি প্রকাশ করে নতুন শুরুর ঘোষণা কার্যত দিয়েই দিল শ্রেয়স আইয়ারের দল।

নয়ি দিল্লি কা নয়ি জার্সি প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দিল্লি ক্যাপিটলসের তরফে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে আইপিএল ২০২১-এর জন্য নিজেদের নতুন জার্সির উন্মোচন ঘটায় রাজধানীর দল। নীল জমিতে লালের ছোপ দেওয়া ওই জার্সি গায়ে চাপিয়ে শ্রেয়স আইয়ার শিবির গত বারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে বলে আশা দিল্লির ক্রিকেট ফ্যানদের। ফ্র্যাঞ্চাইজির স্লোগান, 'নয়ি দিল্লি কা নয়ি জার্সি'। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে দিল্লি ক্যাপিটালসের এই প্রচার।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামন্টের ১৪ বছরের ইতিহাসে প্রথমবার ঘটেছিল এমন ঘটনা। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনাল হারতে হয়েছিল শ্রেয়স আইয়ার। ২০১৯ সালের আইপিএলের প্লে-অফেও খেলেছিল দিল্লি ক্যাপিটালস। তরুণ ব্রিগেড দিয়ে গড়া এই দল এবারের আইপিএলে ভাল কিছু করে দেখাবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, পৃথ্বী শ, কাগিসো রাবাডা সম্বৃদ্ধ এই দল যে টুর্নামেন্টের অন্যতম সেরা, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে গত দুই বছরের মতো দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক স্পনসরের দায়িত্ব জেএসডব্লু পালন করবে বলে জানানো হয়েছে। ২০১৮ সালের আইপিএল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস নাম নিয়ে কসরৎ করেছিল রাজধানীরল দল। ২০১৯ সালে মালিকানা হস্তান্তর হতেই নতুন নামে দল আইপিএলের মঞ্চে দাপিয়ে খেলতে শুরু করেছে। নতুন জার্সি দিল্লি ক্যাপিটালসের চ্যাম্পিয়ন লাকের অনুঘটক হয় কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+