IPL 2022: হঠাৎ কী কারণে আইপিএল-এর অন্যান্য দলগুলির উদ্দেশ্যে হুঙ্কার দিল্লি ক্যাপিটলসের
হঠাৎ কী কারণে আইপিএল-এর অন্যান্য দলগুলির উদ্দেশ্যে হুঙ্কার দিল্লি ক্যাপিটলসের
চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটলস। যদিও দ্বিতীয় ম্যাচেই পরাজিত হয়েছে গুজরাত টাইটানসের বিরুদ্ধে। বৃহস্পতিবার লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটলস জয়ের সরণিতে ফিরতে মরিয়া হয়ে রয়েছে।

এই মরসুমে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে দিল্লি। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত দিল্লি'র এই ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলা ডেভিড ওয়ার্নারকে এই বারের নিলাম থেকে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস। যেই সময়ে দিল্লির হয়ে ওয়ার্নার খেলতেই সেই সময়ে এই ফ্রাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। পাশাপাশি চোট কাটিয়ে মাঠে নামার জন্য তৈরি দিল্লির তারকা পেসার এনরিচ নকিয়া।
ন্যাশনাল ডিউটিতে থাকার কারণে আইপিএল-এ প্রথম সপ্তাহ দেখা যায়নি ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তান সফরে ছিলেন তিনি। অন্য দিকে, এনরিচে চোট কাটিয়ে উঠছিলেন ধীরে ধীরে। বিধ্বংসী পেসার চোট সারিয়ে ওঠায় সোমবার আইপিএল-এর অন্যান্য দলগুলিকে এক প্রকার হুঙ্কার ছুড়ে রাখল দিল্লি ক্যাপিটলস।
দিল্লির করা একটি টুইটারে নকিয়ার বোলিং করার একটি ছবি পোস্ট করা হয়েছে। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে 'এনরিচ নকিয়া। ট্রেনিং। ব্যস এইটুকুই। এটাই হল পোস্ট।'
Anrich Nortje. Training. That's it. That's the post ⚡#YehHaiNayiDilli | #IPL2022 | #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/opScU3t65f
— Delhi Capitals (@DelhiCapitals) April 4, 2022
গত বছর দিল্লি ক্যাপিটলস যেই চার জন ক্রিকেটারকে ধরে রেখেছিল তাঁদের মধ্যে অন্যতম এনরিচ। এছাড়া এই তালিকায় রয়েছেন দলটির অধিনায়ক ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং পৃথ্বী শ। বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাডা'কে ছেড়ে দিলেও নকিয়াকে তারা ধরে রেখেছে, দিল্লি ক্যাপিটলসের টিম ম্যানেজমেন্ট নকিয়ার উপর কতটা ভরসা করে সেটা তাদের এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। গত দুই মরসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন নকিয়া। জাতীয় দলের সতীর্থ রাবাডার সঙ্গে জুটি বেঁধে দিল্লির বোলিং-কে ভয়ঙ্কর করে তুলে ছিলেন এই স্পিডস্টার।
২০২০ আইপিএল-এ ১৬টি ম্যাচে ২২টি উইকেট সংগ্রহ করেন নকিয়া। তাঁর গড় ছিল ২৩.২৭ এবং ইকনমি রেট ৮.৩৯। ২০২১ আইপিএল-এ দক্ষিণ আফ্রিকার এই পেসার মাত্র আটটি ম্যাচেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু এই আট ম্যাচেই মারাত্মক প্রভাব রাখেন তিনি। ১৫.৫৮ গড়ে আট ম্যাচে সংগ্রহ করেন ১২ উইকেট। তাঁর ইকনমি রেট ছিল ৬.১৬। দিল্লির ম্যানেজমেন্ট আশাবাদী লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে দিল্লির পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন দক্ষিণ আফ্রিকার এই তারকা।












Click it and Unblock the Notifications