IPL 2022: ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ দিল্লি, প্রত্যাশা পূরণ করতে অসফল ওয়ার্নার
ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ দিল্লি, রান পেলেন না ওয়ার্নার
ভাল শুরু করেও প্রত্যাশা মতো বড় রান পেল না দিল্লি ক্যাপিটলস। বৃহস্পতিবার মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠান লখনউ সুপার জায়ান্টস-এর অধিনায়ক কে এল রাহুল। ব্যাটিং-এর জন্য সহায়ক পিচ হলেও দ্বিতীয় ইনিংসে ডিউ ফ্যাক্টারকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল।

টার্গেট সেট করার সুযোগ পেয়েও বড় রান তুলতে ব্যর্থ হল দিল্লি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি ক্যাপিটলসের রান ১৪৯/৩ শেষে ম্যাচে গুজরাত টাইটানসের বিরুদ্ধে হারের পর লখনউ-এর বিরুদ্ধে প্রথম একাদশে তিনটি পরিবর্তন আনেন দিল্লির টিম ম্যানেজমেন্ট রোমারিও শেফার্টের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পান ডেভিড ওয়ার্নার, এনরিচ নোকিয়া এবং সরফরাজ খান। আইপিএল ২০২২-এ এটাই ছিল ডেভিডের প্রথম ম্যাচ। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি এই বিস্ফোরক ব্যাটসম্যান। মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বরং ওয়ার্নারের ওপেনিং-এ সঙ্গী পৃথ্বী শ দুরন্ত ব্যাটিং করেন এই ম্যাচে ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন তরুণ এই বিস্ফোরক ব্যাটসম্যান। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয় দিয়ে। পৃথ্বীর ঝোড়ো ব্যাটিং-এর উপর ভর করে পাওয়ার প্লে-তে ৫২ রান তোলে দিল্লি ক্যাপিটলস। কিন্তু ৭.৩ ওভারে তাঁর উইকেটের পতনের সঙ্গেই দিল্লির রানের গতিতে যেন অদৃশ্য লাগাম টেনে ধরেন কেউ।

পৃথ্বীর পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল মাত্র ৩ রান করে রবি বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে ডাগ আউটে ফেরেন। ৭৪/৩ হয়ে যাওয়ার পর গোটা ইনিংসে দিল্লি আর কোনও উইকেট না হারালেও ঋষভ পন্থ এবং সরফরাজ খানের স্লথ ব্যাটিং-এর মাশুল গুনতে হয় দিল্লি ক্যাপিটলসকে। ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন দিল্লির অধিনায়ক ঋষভ। সরফরাজ করেন ২৮ বলে অপরাজিত ৩৬ রান।
এই ম্যাচে একটি পরিবর্তন এনেছিলেন লখনউ সুপার জায়ান্টস-এর অধিনায়ক কে এল রাহুল। মনীশ পান্ডের পরিবর্তে তিনি খেলান কৃষ্ণাপ্পা গৌতমকে। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের ভরসার মর্যাদা রেখেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। চার ওভারে একটি মেডেন সহ ২৩ রান খরচ করে এক উইকেট সংগ্রহ করেন কৃষ্ণাপ্পা। বিস্ফোরক মেজাজে থাকা পৃথ্বী শ'কে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। লখনউ-এর হয়ে বাকি দু'টি উইকেট নিয়েছে রবি বিষ্ণোই।












Click it and Unblock the Notifications