IPL 2021: শারজায় সূর্যোদয়! দিল্লি ক্যাপিটালসের জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের ম্যাচে প্লে অফের আশা জিইয়ে রাখতে মুম্বই ইন্ডিয়ান্সের পুঁজি ১২৯ রান। ১৩০ রান তুলে ফেললেই প্লে অফে এক বা দুই নম্বর হিসেবে পৌঁছাতে পারবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্স জিতলে পয়েন্ট তালিকায় ফের চার নম্বর জায়গা দখল করতে পারবে। হারলেই বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে।

দিল্লির জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ১০ বলে ৭ রান করেন। টি ২০ বিশ্বকাপের আগে অবশেষে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে মুম্বইয়ের হয়ে সর্বাধিক রান করলেন সূর্যকুমার যাদব। তিনি ২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩৩ রান করেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে অক্ষর প্যাটেল ও আবেশ খান তিনটি করে উইকেট পেয়েছেন।

দিল্লির জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই

এদিন টস হারার পর রোহিত শর্মা বলেছিলেন প্লে অফের সমীকরণ ভেবে চাপ না বাড়িয়ে বড় রান তোলাই লক্ষ্য থাকবে। তবে শুরু থেকেই সেই লক্ষ্যপূরণে ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মা আবেশ খানের শিকার হন। সপ্তম ওভারে কুইন্টন ডি কক ব্যক্তিগত ১৯ রানে অক্ষর প্যাটেলের বলে আউট হন। সূর্যকুমার যাদব ১০.৩ ওভারে দলের ৬৮ রানের মাথায় আউট হন। সৌরভ তিওয়ারি ১৫ ও কায়রন পোলার্ড ৬ রানে আউট হন। পোলার্ডকে বোল্ড করেন এনরিখ নরকিয়া। সৌরভ তিওয়ারি অক্ষর প্যাটেলের বলে কট বিহাইন্ড হন। ১৯তম ওভারে প্রথম ও চতুর্থ বলে দুটি দুরন্ত ডেলিভারিতে যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া ও নাথান কুল্টার নাইলকে বোল্ড করেন আবেশ খান। জয়ন্ত যাদবের ৪ বলে ১১ ও ক্রুণাল পাণ্ডিয়ার অপরাজিত ১৩ রানের দৌলতে ১৩০-এর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় মুম্বই ইন্ডিয়ান্স।

দিল্লির জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যমাত্রা রাখল মুম্বই

আবেশ খান ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেছেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে তিনটি উইকেট পান ২১ রানের বিনিময়ে। রবিচন্দ্রন অশ্বিন ১ উইকেট পেলেও ৪ ওভারে ৪১ রান খরচ করেন। এনরিখ নরকিয়া একটি মেডেন-সহ ৪ ওভারে ১৯ রানে একটি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে দিল্লি ক্যাপিটালস দুই ওপেনারকে হারিয়েছে ১৫ রানের মধ্যে। শিখর ধাওয়ান ৮ রান করে রান আউট হন। পৃথ্বী শ ক্রুণাল পাণ্ডিয়ার বলে লেগ বিফোর হয়েছেন ৬ রান করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+