IPL 2021: শারজায় টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠাল দিল্লি ক্যাপিটালস, দুই দলেই একটি করে পরিবর্তন
আইপিএলে শারজায় আজ মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট। তবে দুই দল ভিন্ন মেরুতে। গতবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এখন সব ম্যাচই কার্যত ডু অর ডাই। আজ জিতলে মুম্বই প্রথম চারে ফের চলে আসতে পারবে। অন্যদিকে, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্লে অফে। আজ জিতে প্রথম দুটি স্থানের একটি নিশ্চিত করাই লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। শারজায় দিল্লি কেকেআরের কাছে আগের ম্যাচে হেরেছে। মুম্বই ইন্ডিয়ান্স আজই প্রথম শারজায় খেলবে। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে। ফিট হয়ে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন পৃথ্বী শ। বাদ পড়েছেন ললিত যাদব। মুম্বই ইন্ডিয়ান্স রাহুল চাহারের পরিবর্তে দলে নিয়েছে জয়ন্ত যাদবকে। জয়ন্তের ব্যাটের হাতও ভালো বলে মুম্বই ব্যাটিং গভীরতা বাড়ানোর দিকেই জোর দিয়েছে। রোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন যে একটি পরাজয়ই ছিটকে দিতে পারে আইপিএল থেকে। তবে এই বিষয়ে বেশি ভাবতে গিয়ে দলের উপর অতিরিক্ত চাপ তৈরি হোক, সেটাও চাইছেন না রোহিত। তিনি বলেছেন, আমাদের হাতে যেটুকু করার আছে সেটাই ভালো করে করতে হবে। আজও যত বেশি সম্ভব রান তোলাই লক্ষ্য।
🚨 Toss Update from Sharjah 🚨@DelhiCapitals have elected to bowl against @mipaltan. #VIVOIPL #MIvDC
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
Follow the match 👉 https://t.co/Kqs548PStW pic.twitter.com/ERJAloH0vF
ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আজ খেলছে নতুন জার্সি পরে। শেষ চার নিশ্চিত হয়ে গেলেও জয়ের খিদে যে এতটুকু কমেনি তা পন্থ স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, প্রতি ম্যাচেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামব। কেকেআর ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরের উপলব্ধি, চ্যালেঞ্জিং উইকেটে দীর্ঘ সময় থাকলেই রান আসবে।
Team News
— IndianPremierLeague (@IPL) October 2, 2021
1⃣ change for @DelhiCapitals as Prithvi Shaw returns to the team.
1⃣ change for @mipaltan as Jayant Yadav named in the team. #VIVOIPL #MIvDC
Follow the match 👉 https://t.co/Kqs548PStW
Here are the Playing XIs 🔽 pic.twitter.com/OUamlRlMAp
হার্দিক পাণ্ডিয়া ম্যাচ শুরুর আগে বলেছেন, রান অবশ্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি তাতে দল জেতে। দলের প্রয়োজনে যাতে রান লাগে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামি, রান পেলে স্বাভাবিকভাবেই আত্নবিশ্বাসও বাড়ে। ডু অর ডাই পরিস্থিতিতে দলের সকলের চেয়ে সেরাটা যে বেরিয়ে আসে সেটাও বলেছেন হার্দিক। তবে কবে পুরোদমে বল করতে দেখা যাবে তা স্পষ্ট করেননি। শুধু জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি বোলিং করবেন। তার জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই প্লে অফে জায়গা নিশ্চিত করে ফেললেও স্টিভ স্মিথ জানিয়েছেন, কেকেআর ম্যাচে হারার পর আজ ফের জয়ের রাস্তায় ফিরতেই মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। উইকেট মন্থর আচরণ করতে পারে। তাই পরিস্থিতি বুঝে স্মার্ট ব্যাটিংই চাইছে দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার-নাইল, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ
দিল্লি ক্যাপিটালস- শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, এনরিখ নরকিয়া












Click it and Unblock the Notifications